News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে এইডস সংক্রমণ লাফিয়ে বাড়ার ফলে রাজ্য সরকারকে নোটিশ উচ্চ আদালতের
Image

রাজ্যে এইডস সংক্রমণ লাফিয়ে বাড়ার ফলে রাজ্য সরকারকে নোটিশ উচ্চ আদালতের

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যে এইডসের বাড় বাড়ন্তে উদ্বেগ প্রকাশ করে রাজ্য সরকারকে নোটিশ পাঠাল ত্রিপুরা হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতের নোটিশের জবাব দিতে হবে রাজ্য সরকারকে। 

প্রসঙ্গত, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ কার্যকরি চেয়ারম্যান বিচারপতি টি অমরনাথ গৌড় স্কুল, কলেজ পড়ুয়াদের মধ্যে এইডসের বাড়বাড়ন্তের ঘটনা জানিয়ে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং-কে চিঠি লিখেন। পাশাপাশি, এইডসের বাড়বাড়ন্তের বিভিন্ন তথ্যও তুলে ধরেন। সেই চিঠির ভিত্তিতে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে ত্রিপুরা হাইকোর্ট স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে। সরকারি আইনজীবী কোহিনুর নারায়ন ভট্টাচার্য্য নোটিশটি গ্রহণ করেন। 

সরকারি আইনজীবী কোহিনুর নারায়ন ভট্টাচার্য্য বলেন, গতকাল ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিং ও বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ উঠা ওই মামলায় রাজ্য সরকারের শিক্ষা ও স্বাস্থ্য দপ্তর, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রক ও জাতীয় এইডস কন্ট্রোল সোসাইটিকে বাদী করে কিভাবে ছাত্র -ছাত্রীদের মধ্যে এইডস ও নেশার বাড়বাড়ন্ত ঠেকানো যায় এবং তারা এখন পর্যন্ত কি ব্যবস্হা নিয়েছে সে বিষয়ে জানতে চেয়েছে। 

Releated Posts

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

রামচন্দ্রঘাটে ৯টি সরকারি স্কুলে প্রধান শিক্ষকের পদ শূন্য, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: ত্রিপুরার রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় শিক্ষা ব্যবস্থায় তীব্র প্রশাসনিক সংকটের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top