News Flash

  • Home
  • Uncategorized
  • তিপ্রাল্যান্ডের দাবীদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান কল্যাণপুরে সিপিএমের জনসভায়
Image

তিপ্রাল্যান্ডের দাবীদারদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার আহ্বান কল্যাণপুরে সিপিএমের জনসভায়

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ৩১ আগষ্ট৷৷ তপন চক্রবর্তীর ১৬তম শহীদান দিবস শ্রদ্ধায় স্মরণে পালিত রাজ্যের পাশাপাশি CPIMনিজের ভিটে মাটি বাগান বাজারে হয় প্রকাশ্য শহীদ সমাবেশ৷
সন্ত্রাসবাদ, সাম্প্রদায়কিতার চরম শক্রকে প্রতিহত করুন রাজ্য শান্তি সম্প্রীতি বজায় রাখুন৷ ছোট শ্যামলি ত্রিপুরাকে ভাগ করার শ্লোগান তুলে জাতি উপজাতির মৈত্রী নষ্টকারী ষড়যন্ত্রকারী চক্রান্তের বিরুদ্ধে জেহাদ ঘোষণার বার্তা সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার আহ্বান রাখেন শহীদ তপন চক্রবর্তীর ১৬তম শহীদান দিবসের প্রকাশ্য সমাবেশের প্রধান বক্তা সিপিআইএম-কে কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্য প্রাক্তন সাংসদ খগেন দাস৷ সমাবেশে সমবেত জনতার মুখে মুখে একই কথা ১৫ বছর একটানা শহীদ তপন চক্রবর্তীর মঞ্চে সমীর দেবসরকারকে দেখতাম প্রয়াত নেতাকে আমরা আর দেখব না৷
বুধবার ৩১ আগষ্ট ১৬ তম প্রয়াত তপন চক্রবর্তীর শহীদান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল সিপিআইএম বাগান বাজার অঞ্চল কমিটি৷ শহীদান দিবসে তপন চক্রবর্তী শিশু উদ্যান পার্কে আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় কমিটির সিপিআইএম দলের সদস্য খগেন দাস, ডি ওয়াই এফ আই কেন্দ্রীয় কমিটির সম্পাদক অভয় মুর্খাজী, রাজ্য সম্পাদক ডি ওয়াই এফ আই এর অমল চক্রবর্তী৷
পরবর্তী সময় বাগান বাজার মাঠে শহীদ বেদীতে মাল্যদান করেন খগেন দাস, অভয় মুর্খাজী, অমল চক্রবর্তী, রাজ্য কমিটির পার্টি সদস্য পদ্মকুমার দেববর্মা, সিপিআইএম মহকুমা সম্পাদক সুধীর সরকার, সিপিআইএম রাজ্য কমিটির সদস্য হেমন্ত কুমার জমাতিয়া, খোয়াই জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনীন্দ্র চন্দ্র দাস ও তপন চক্রবর্তীর ছোট ভাই প্রনব চক্রবর্তী৷ প্রকাশ্য সমাবেশে পাহাড় থেকে সমতলে জনঢল নামে বাগান বাজার মাঠে৷ খোয়াই জেলার খোয়াই পদ্মবিল ও তেলিয়ামুড়া বিভাগের আটটি অঞ্চল থেকে কাতারে কাতারে মানুষ সামিল হয় সমাবেশস্থলে৷ এই দিকে বাগান বাজারের অঞ্চল থেকে দ্বারিকাপুর, দুর্গাপুর, পশ্চিম দ্বারিকাপুর থেকে ব্রিগেড নিয়ে লাল, সাদা টুপি পরে ফ্লেগ ফেস্টুনে সুসজ্জিত লাল এর শ্রোতে ভাষল গোটা বাগান বাজারের রাস্তা মাঠঘাট৷ প্রায় নয় সহস্রাধিক লোকের সমাগমে বাগান বাজার মাঠের প্রত্যেকটি প্রান্ত ছিল কানায় কানায় পরিপূর্ণ্য- অমল চক্রবর্তী ভাষণ দিতে গিয়ে বলেন পুজিবাদি দলের পাহারাদার, বড়লোকদের পাহারাদার হচ্ছে বিজেপি, কংগ্রেস দল৷ অপরদিকে ত্রিপুরায় নব্য তৃণমূলীরাও পশ্চিমবঙ্গের কায়দায় ত্রিপুরাতে দাঙ্গা বাঁধিয়ে রাজ্যে জাতি উপজাতির মৈত্রীকে বিনষ্ট করতে মরিয়া৷ বাগান বাজারে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে খগেন দাস- তিপ্রাল্যান্ডের নামে যারা ত্রিপুরাকে ভাগ করতে চায়, তাদের জন্য প্রস্তুত আছেন ত্রিপুরার জাতি উপজাতির ৩৭ লক্ষ্য মানুষ শান্তি নষ্ট হতে এক ফুটা জমি ছাড়া হবে না বলে জানান খগেনবাবু৷ এদিকে, পদ্মকুমার দেববর্মা-স্বাধীন ত্রিপুরার নামে বিদেশি বিতাড়নের নামে রাজ্য ভাগের নামে উপজাতি অংশের যুবকদের বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতেছে সাম্রাজাবাদের দেশের রাজনৈতিক দল গুলি ঐক্য নষ্ট কারিদের কোনস্থান নেই ত্রিপুরা রাজ্যে৷ অভয় মুর্খাজি ভাষণ দিতে গিয়ে বলেন পশ্চিমবঙ্গে সিপিআইএম নেতা ডি ওয়াই এফ আই নেতা পাঁচ বছরের শিশুর বাবা সিপিআইএম করার অপরাধে খুন করা হচ্ছে৷ তৃণমূল টাকা দিয়ে পশ্চিমবঙ্গে ভোটে জয়লাভ করেছে৷ ক্লাব গুলিকে পূজোর সময় টাকা দিয়েছেন৷ ত্রিপুরা রাজ্যে তু বিরোধি দল আছে এমন কোন ঘটনা কেন নাই৷ সুধির সরকার খাজনার জুলুম, অনাহার অর্ধাহার, বিনা চিকিৎসায় মৃত্যু দেখতে অভ্যস্ত ১৯৭৮ সালে বন্ধ হয় জুলুম গুলো বিনা পয়সায় পড়াশুনা সুযোগ সবদিকেই এগিয়ে রাজ্য৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top