News Flash

  • Home
  • Uncategorized
  • এম বি বি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন, ছাত্র রাজনীতির পক্ষে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উষ্মা প্রকাশ করে রাজ্যপালের পরামর্শ পড়াশুনায় মনযোগ দেওয়ার
Image

এম বি বি বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন, ছাত্র রাজনীতির পক্ষে মুখ্যমন্ত্রীর বক্তব্যে উষ্মা প্রকাশ করে রাজ্যপালের পরামর্শ পড়াশুনায় মনযোগ দেওয়ার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট৷৷ এমবিবি বিশ্ববিদ্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যে M.B.B. Collegeরীতিমত অসন্তোষ ব্যক্ত করেছেন রাজ্যপাল তথাগত রায়৷ রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অসন্তোষের স্পষ্ট ইঙ্গিত মিলেছে৷ মুখ্যমন্ত্রী মানিক সরকার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উপনীত হওয়ার পর ছাত্র সংসদ ভেঙ্গে দেওয়া হয়েছিল৷ এধরনের সিদ্ধান্তকে অধিকারের উপর হস্তক্ষেপের সামিল বলেও তিনি উল্লেখ করেন৷ এমবিবি বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল তথাগত রায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বক্তব্য রাখতে গিয়ে স্পষ্টভাবেই বলেছেন বিশ্ববিদ্যালয়ে উৎকর্ষতা বাড়াতে হলে ছাত্রছাত্রীদের গবেষণা ও পড়াশুনায় মনযোগ দিতে হবে, রাজনীতিতে নয়৷ তিনি আরো বলেন, দাবিদাওয়া আদায়ের জন্য আন্দোলন না করে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা বাড়াতে গবেষণা ও পড়াশুনার প্রতি মনযোগী হওয়া ছাত্রছাত্রীদের অবশ্যই দায়িত্ব কর্তব্য৷ বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের বক্তব্যের মধ্যে রীতিমত তরজার লড়াই পরিলক্ষিত হয়েছে৷ এধরনের ঘটনায় শিক্ষাবিদ সহ উপস্থিত প্রায় সকলেই রীতিমত বিস্মিত হয়েছেন৷ রাজ্যপালকে মঞ্চে বসিয়ে মুখ্যমন্ত্রী এধরনের বক্তব্য উপস্থাপন করায় রাজ্যপাল যে রীতিমত চটে লাল হয়ে গেছেন তাও বুঝতে অসুবিধে হয়নি অনুষ্ঠানে সমাগত শিক্ষা প্রেমীদের৷
ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, সাধারণ মানুষের উপস্থিতিতে, উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে আজ যাত্রা শুরু করেছে নবগঠিত মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়৷ বর্ণময় অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য তথাগত রায়৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের মুুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচণ দেববর্মা৷ সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রী তপন চক্রবর্তী৷ চলতি বছরের আগষ্ট মাস থেকেই নতুন বিশ্ববিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়ে গেছে৷ বর্তমানে ১২২ জন ছাত্র-ছাত্রী ছারটি বিষয়ে পড়াশুনা করছেন৷ চারটি বিষয় হলো, ইংরেজী, পাবলিক এডমিনিস্ট্রেশন, লাইব্রেবী সায়েন্স এন্ড ইনফরমেশন সার্ভিস এবং এপ্লাইড ম্যাথামেটিক্স৷ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এম বিবি কলেজের মাঠে৷ নতুন বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করে রাজ্যপাল এবং এই বিশ্ববিদ্যালয়ের আচার্য তথাগত রায় নতুন বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান৷ রাজ্য সরকারের উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্থাপন করার জন্য তিনি সরকারকে অভিনন্দন জানান৷ তিনি বলেন, বিশ্ববিদ্যালয় একদিকে শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে গবেষণা কেন্দ্রও৷ কোন বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ বিচার হয় মূলতঃ প্রতিষ্ঠানে পড়াশুনা, গবেষণা এবং অতিরিক্ত শিক্ষা কর্মসূচীর উপর৷ তিনি আশা প্রকাশ করেন আগামী কয়েক বছরের মধ্যে এটি দেশের মধ্যে একটি সেরা বিশ্ববিদ্যালয় হয়ে উঠবে৷ রাজ্যপাল বলেন, কয়েকদিন আগে একটি দুঃখ জনক ঘটনা ঘটে গেছে৷ তাতে ত্রিপুরার গৌরবময় ঐতিহ্য বিঘ্নিত হয়েছিল৷ রাজ্যের ঐক্য সংহতি সৌভ্রাতৃত্ব আরও সুদৃঢ় করতে সবার প্রতি আহ্বান জানান তিনি৷
মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁর বক্ততায় রাজ্যে শিক্ষার পরিকাঠামোর প্রসারে ধারাবাহিক আন্দোলনের কথা তুলে ধরেন৷ তিনি বলেন, সময়োপযোগী এবং আরও ভাল পঠন পাঠনের জন্য রাজ্য সরকারের দাবি অনুযায়ীই ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়৷ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে৷ তার বাইরেও ভবিষ্যতের কথা ভেবে, রাজ্যের ছাত্র-ছাত্রীরা যেন পড়াশুনা করে প্রতিষ্ঠিত হতে পারে এজন্যই নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল৷ এই বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের ফলশ্রুতি৷ মুখ্যমন্ত্রী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর বলে গেছেন উচ্চশিক্ষা ও গবেষণার মূল লক্ষ্য হওয়া দরকার চরিত্র গঠন৷ প্রকৃত মানুষ তৈরী করা৷ মুখ্যমন্ত্রী বলেন, ছাত্রছাত্রীদের সত্যবাদী, সাহসী, আত্মবিশ্বাসী, দেশপ্রেমীক, বিশ্ব ভ্রাতৃত্ববোধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে৷ তিনি বলেন, আত্মকেন্দ্রিকতা আমাদের পরিবারগুলিকে টুকরো টুকরো করে দিচ্ছে৷ এই পরিস্থিতি থেকে নতুন প্রজন্মের ছেলেমেয়েদের রক্ষা করতে হবে৷ মুখ্যমন্ত্রী নতুন বিশ্ববিদ্যালয়ের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top