News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারোলে মুক্তি নয় ধর্ষককে, কড়া হচ্ছে মহারাষ্ট্র সরকার
Image

প্যারোলে মুক্তি নয় ধর্ষককে, কড়া হচ্ছে মহারাষ্ট্র সরকার

মুম্বই, ৩১ আগস্ট (হি.স.): ধর্ষকদের জেল থেকে আর প্যারোলে মুক্তি দেওয়া হবে না| এমনটাই জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার| Mumbaiদেবেন্দ্র ফড়ণবিশ সরকার প্যারোল আইনে কড়াকড়ি আনতে চাইছে কারণ, ২০১২ সালে মুম্বইয়ে ধর্ষণের পর খুন করা হয় আইনজীবী পল্লবী পুরকায়স্থকে| ঘটনায় অভিযুক্ত সাজাদ মোগল প্যারোলে মুক্তি পেয়েই চম্পট দেয়| এখনও তাকে ধরতে পারেনি পুলিশ| তাই কার‌্যত বাধ্য হয়েই প্যারোল আইনে কড়াকড়ি আনতে চাইছে মহারাষ্ট্র সরকার|
সাধারণত দুই ধরনের প্যারোল আইনসিদ্ধ| একটি সাধারণ, অন্য হল আপত্কালীন| স্বাভাবিক প্যারোলে ৪৫ থেকে ৬০ দিনের জন্য জেল থেকে ছাড়া পায় অভিযুক্ত| আর আপত্কালীনের ক্ষেত্রে ৭ দিন| এবার থেকে ধর্ষণ, ধর্ষণ করে খুন ও মাদক অপরাধের যে কোনও আইনে অভিযুক্তরা শুধুমাত্র ৭ দিনের প্যারোলেই মুক্তি পাবে| তবে, বাবা, মা, ভাই, বোন, স্ত্রীর মৃতু্য বা তাঁরা কঠিন রোগশয্যায় থাকলেই কেবলমাত্র মুক্তি পাবে অভিযুক্তরা| এছাড়া প্যারোলের গ্যারান্টি বাবদ অর্থের পরিমাণ ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে করে দেওয়া হবে ১৫ হাজার টাকা|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top