News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়ি থেকে গ্রেফতার পাকিস্তানি নাগরিক
Image

শিলিগুড়ি থেকে গ্রেফতার পাকিস্তানি নাগরিক

শিলিগুড়ি, ২০ জুলাই (হি.স.) : ভারত-নেপাল সীমান্তে এক পাকিস্তানি নাগরিকসহ দুই নেপালি নাগরিককে আটক করেছে এসএসবি ৪১তম ব্যাটালিয়নের জওয়ানরা। ধৃত পাকিস্তানি নাগরিক সাইফ উল্লাহ (৪৬) পাকিস্তানের মারদান জেলার বাসিন্দা। তার সাথে, দুই নেপালের নাগরিক মান বাহাদুর থাপা (৫১) এবং মেঘ বাহাদুর মাঙ্গার (৪০)। শুক্রবার গভীর রাতে সীমান্তে টহলরত এসএসবি৪১ ব্যাটালিয়নের জওয়ানরা নেপাল থেকে আসা একটি চার চাকার গাড়িকে আটক করে। গাড়িতে থাকা লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সন্দেহ হলে এসএসবি জওয়ানরা তিনজনকে ধরে খড়িবাড়ি থানায় হস্তান্তর করে। পুলিশি জিজ্ঞাসাবাদে পাকিস্তানের বাসিন্দা সাইফ উল্লাহ জানান, দুবাইয়ে তার একটি সিকিউরিটি কোম্পানি রয়েছে। তিনি নেপালের দুই বাসিন্দাকে নিয়ে পানিটাঙ্কিতে এসেছিলেন গাড়ি মেরামত করতে। খড়িবাড়ি থানার পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top