News Flash

  • Home
  • দেশ
  • পান্ডবেশ্বরে খনিগর্ভে অসুস্থ হয়ে মৃত্যু শ্রমিকের
Image

পান্ডবেশ্বরে খনিগর্ভে অসুস্থ হয়ে মৃত্যু শ্রমিকের

দুর্গাপুর, ১৮ জুলাই (হি.স.): খনি গর্ভে অসুস্থ হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইসিএলের পাণ্ডবেশ্বর কোলিয়ারিতে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম সেখ শফিক (৫১), পান্ডবেশ্বর এলাকার বাসিন্দা। ঘটনায় জানা গেছে, বুধবার রাত ১০টা নাগাদ ইসিএলের পাণ্ডবেশ্বর কোলিয়ারির খনিগর্ভে কাজ করার সময় হঠাৎই অসুস্থ বোধ করেন শেখ শফিক (৫১) নামে ওই শ্রমিক। সহকর্মীরা দ্রুত তাকে খনি থেকে উপরে তুলে আনেন। এবং কোলিয়ারির নিজস্ব হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর  খনি চত্বরে মৃতদেহ রেখে মৃত শ্রমিকের পরিবারের একজনকে চাকরিতে নিয়োগ ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পান্ডবেশ্বর থানার পুলিশ। বিক্ষোভ চলে গভীর রাত পর্যন্ত। শেষ পর্যন্ত কর্তৃপক্ষের আশ্বাসে উঠে যায় বিক্ষোভ। বৃহস্পতিবার পুলিশ মৃত শ্রমিকের ময়নাতদন্তের হাসপাতালে পাঠায়।

Releated Posts

আরএসএস অনুষ্ঠানে যোগ দেওয়া কেরলের উপাচার্যদের পদত্যাগ দাবি ভেনুগোপালের

তিরুবনন্তপুরম, ১৫ জুন: কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে. সি. ভেনুগোপাল সোমবার কেরলের তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে তীব্র সমালোচনা…

ByByNews Desk Jun 15, 2026

বিদেশি বিনিয়োগ টানতে আরও পদক্ষেপ নেবে কেন্দ্র: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): দেশে আরও বেশি বিদেশি পুঁজি আকৃষ্ট করতে কেন্দ্র সরকার শীঘ্রই নতুন পদক্ষেপ গ্রহণ করবে…

ByByNews Desk Jun 15, 2026

কুরিয়ার সংস্থার মাধ্যমে গাঁজা পাচারের চক্র ভাঙল এনসিবি, উত্তরপ্রদেশে ১২৪ কেজি গাঁজা উদ্ধার; গ্রেপ্তার ১

গোরখপুর, ১৫ জুন (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। উত্তরপ্রদেশ স্পেশাল টাস্ক ফোর্স…

ByByNews Desk Jun 15, 2026

‘মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের আবর্জনা থেকে তুলে এনেছিলেন, তাঁরাই এখন বিশ্বাসঘাতকতা করছেন’: রামগোপাল যাদব

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস ছেড়ে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া (এনসিপিআই)-তে যোগ দেওয়া ২০ জন ‘বিদ্রোহী’…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top