কলকাতা, ১৮ জুলাই (হি.স.): কেটে গিয়েছে ১৭ বছর। এখনও মৃত্যুর শংসাপত্র পায়নি নন্দীগ্রামে মৃত ৩ জনের পরিবার। দ্রুত এদের মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা শরকারের বেঞ্চ। ২০০৭ সালের নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম জমি আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে। সিপিএম নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে জমি আন্দোলনকারীদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে। তখন থেকেই নিখোঁজ হন আদিত্য বেরা, সত্যেন গোলে এবং বলরাম সিংহ। এরা প্রত্যেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সক্রিয় সদস্য ছিলেন। ওই ৩ জনের পরিবারের তরফে দাবি করা হয়, তাঁদের খুন করা হয়েছে। এরপর বাম জমানার অবসান হয়ে তৃণমূল ক্ষমতায় এলেও ওই নিখোঁজ তিনজনের পরিবার রাজ্য প্রশাসনের কাছে মৃত্যু শংসাপত্র চেয়েও পায়নি বলে অভিযোগ। এরপরই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়। এদিন হাইকোর্ট জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে স্থানীয় পঞ্চায়েত অফিসে অনলাইনে আবেদন করবেন এই ৩ পরিবার। সেক্ষেত্রে সহযোগিতা করবে পঞ্চায়েত। এরপরই দ্রুত তাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে।এই নির্দেশের পরই হাই কোর্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তিনি তখন তৃণমূলে ছিলেন। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শুভেন্দু। এদিন শুভেন্দু এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের জন্য ক্ষমতা দখল করতে পেরেছিলেন। কিন্তু যাঁরা ওই আন্দোলনে প্রকৃত অর্থে লড়াই করেন, তিনি তাঁদের অবহেলা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাঁদের মৃত্যু শংসাপত্র দেওয়ার আর্জিকে নাকচ করে গিয়েছে।’

নন্দীগ্রামে মৃত ৩ জনের পরিবারকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
Tags:
Releated Posts
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…


















