News Flash

  • Home
  • দেশ
  • নন্দীগ্রামে মৃত ৩ জনের পরিবারকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের
Image

নন্দীগ্রামে মৃত ৩ জনের পরিবারকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১৮ জুলাই (হি.স.):  কেটে গিয়েছে ১৭ বছর। এখনও মৃত্যুর শংসাপত্র পায়নি নন্দীগ্রামে মৃত ৩ জনের পরিবার। দ্রুত এদের মৃত্যুর শংসাপত্র দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা শরকারের বেঞ্চ। ২০০৭ সালের নভেম্বর মাসে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম জমি আন্দোলনকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে।  সিপিএম নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে জমি আন্দোলনকারীদের উপরে হামলা চালানোর অভিযোগ ওঠে। তখন থেকেই নিখোঁজ হন আদিত্য বেরা, সত্যেন গোলে এবং বলরাম সিংহ। এরা প্রত্যেকেই ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সক্রিয় সদস্য ছিলেন। ওই ৩ জনের পরিবারের তরফে দাবি করা হয়, তাঁদের খুন করা হয়েছে। এরপর বাম জমানার অবসান হয়ে তৃণমূল ক্ষমতায় এলেও ওই নিখোঁজ তিনজনের পরিবার রাজ্য প্রশাসনের কাছে মৃত্যু শংসাপত্র চেয়েও পায়নি বলে অভিযোগ। এরপরই তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হয়। এদিন হাইকোর্ট জানিয়েছে, আগামী এক মাসের মধ্যে স্থানীয় পঞ্চায়েত অফিসে অনলাইনে আবেদন করবেন এই ৩ পরিবার। সেক্ষেত্রে সহযোগিতা করবে পঞ্চায়েত। এরপরই দ্রুত তাদের ডেথ সার্টিফিকেট দিতে হবে।এই নির্দেশের পরই হাই কোর্টের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারি। তিনি তখন তৃণমূলে ছিলেন। এই আন্দোলনের অন্যতম নেতা ছিলেন শুভেন্দু।  এদিন শুভেন্দু এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আন্দোলনের জন্য ক্ষমতা দখল করতে পেরেছিলেন। কিন্তু যাঁরা ওই আন্দোলনে প্রকৃত অর্থে লড়াই করেন, তিনি তাঁদের অবহেলা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন তাঁদের মৃত্যু শংসাপত্র দেওয়ার আর্জিকে নাকচ করে গিয়েছে।’

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top