News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সিপিএম এবং কংগ্রেসের মিছিলে হামলা, আহত সুদীপ সহ একাধিক কংগ্রেস কর্মী
Image

সিপিএম এবং কংগ্রেসের মিছিলে হামলা, আহত সুদীপ সহ একাধিক কংগ্রেস কর্মী

আগরতলা, ১৮ জুলাই: ত্রিপুরার পঞ্চায়েত নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা জারি রয়েছে। আজ মনোয়নপত্র জমা দিতে গিয়ে ডুকলী এবং টেপানিয়া ব্লকে সিপিএম এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ একাধিক কর্মীরা শাসক দলের দুর্বৃত্তদের আক্রমনের শিকার হয়েছেন। এমনই অভিযোগ সিপিএম এবং কংগ্রেস কর্মীদের। পুলিশের সামনে তাদের উপর ইটপাটকেল ছুঁড়া হয়েছে। তাতে কংগ্রেস বিধায়ক এবং একাধিক কর্মীরা গুরুতর আহত হয়েছেন। 

আজ ডুকলী ব্লকে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন সিপিএম মনোনীত প্রার্থী ও কর্মী সর্মথকরা। কিন্তু মাঝ রাস্তায় আসা মাত্র শাসক দল বিজেপির শতাধিক দূর্বৃত্তরা জমায়েত হয়েছিল। পুলিশের সামনেই তারা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে। 

অন্যদিকে, টেপানিয়া ব্লকে বিধায়ক সুদীপ রায় বর্মণের উপস্থিততে মিছিল করে  করে মনোনয়ন পত্র জমা দিতে যাচ্ছিলেন কংগ্রেস মনোনীত প্রার্থী ও কর্মী সর্মথকরা। কিন্তু পুলিশের সামনেই তাদের উপর আক্রমণ করে শাসক দল বিজেপির দূর্বৃত্তরা। পুলিশের সামনেই তারা কর্মীদের উপর আক্রমণ সংগঠিত করে। পুলিশের সামনেই ইটপাটকেল ছুড়া হচ্ছিল। তাতে বিধায়ক সুদীপ রায় বর্মণ সহ একাধিক কংগ্রেস কর্মী আহত হয়েছেন। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

রাজ্যের পিছিয়ে পড়া অংশের মানুষের কল্যাণে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ; মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: রাজ্যবাসীর আর্থ সামাজিক অবস্থার মানোন্নয়নে রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। রাজ্যের পিছিয়ে পড়া অংশের…

ByByReshmi Debnath Jun 16, 2026

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত দ্রুত উন্নয়নের পথে অগ্রসর হচ্ছে: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 16, 2026

জি৭ সম্মেলনে আন্তর্জাতিক অংশীদারিত্বে ‘বিশ্বাস’-এর গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী মোদি

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলার ক্ষেত্রে ‘বিশ্বাস’-এর গুরুত্বের ওপর জোর দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Jun 16, 2026

জি৭ সম্মেলনের ফাঁকে মোদি-ট্রাম্প সাক্ষাৎ, দ্বিপাক্ষিক বৈঠকে অর্থনীতি ও এআই নিয়ে আলোচনার সম্ভাবনা

এভিয়ান (ফ্রান্স), ১৬ জুন : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ সম্মেলনের আউটরিচ সেশনের ফাঁকে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি…

ByBySandeep Biswas Jun 16, 2026
Scroll to Top