News Flash

  • Home
  • বিনোদন
  • মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের ভাই–সহ ৫
Image

মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের ভাই–সহ ৫

হায়দরাবাদ, ১৫ জুলাই (হি. স.) :  মাদক মামলায় গ্রেফতার বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিংয়ের ভাই আমনপ্রীত সিং। তিনি ছাড়া আরও ৪ জনকে সোমবার গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ। আমনপ্রীত, অনিকেত রেড্ডি, প্রসাদ, মধুসূদন এবং নিখিল দামান-এই পাঁচ অভিযুক্তই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। ডাক্তারি পরীক্ষার পরে তাঁদের আদালতে তোলা হয়েছে।কয়েকদিন আগে তেলেঙ্গানা অ্যান্টি-নার্কোটিকস ডিপার্টমেন্ট মাদকচক্রের পর্দাফাঁস করে। বাজেয়াপ্ত করা হয় ২.৬ কেজি কোকেন। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ মাদকের ক্রেতাদের খোঁজে তল্লাশি শুরু করে। এরপর আমনপ্রীত–সহ ৩০ জনকে চিহ্নিত করা হয়। সোমবার অভিনেত্রীর ভাই সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।সাইবরাবাদের ডিসিপি শ্রীনিবাস বলেছেন, ‘মাদক ক্রয় করার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের সকলের নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে। অভিযুক্তদের হেপাজতে নেওয়া হয়েছে।’ প্রসঙ্গত, ২০২২ ও ২০২১ সালে মাদক পাচার এবং সেবনের মামলায় রকুলপ্রীত সিংকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত বছরও এই বিষয়ে তদন্তকারী সংস্থা তাঁর বক্তব্য রেকর্ড করেছিল।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top