News Flash

Image

আপডেট…ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে ধৃত ফকিরগঞ্জ থানার এসআই

দক্ষিণ শালমারা (অসম), ১৫ জুলাই (হি.স.) : ঘুষের টাকা নিতে গিয়ে চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিমের কাছে হাতেনাতে ধরা পড়েছেন অসম পুলিশের জনৈক সাব-ইনস্পেক্টর। গ্রেফতারকৃত পুলিশ অফিসার দক্ষিণ শালমারার ফকিরগঞ্জ থানার সাব-ইনস্পেক্টর ফজায়েল হক।জনৈক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালিয়েছিল চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম। ফকিরগঞ্জ থানার সাব-ইনস্পেক্টর ফজায়েল হকের বিরুদ্ধে অভিযোগ, একটি মামলা নিষ্পত্তির জন্য তিনি ৩০ হাজার টাকা দাবি করেছেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম তাঁকে ধরতে ছক কষে। কষা ছক অনুযায়ী অভিযুক্ত সাব-ইনস্পেক্টর ফজায়েল হককে অগ্রিম ৮ হাজার টাকা দিচ্ছিলেন অভিযোগকারী। এই টাকা নেওয়ার সময় চিফ মিনিস্টার ভিজিল্যান্সের আধিকারিকরা তাকে হাতেনাতে পাকড়াও করেন।জানা গেছে, চিফ মিনিস্টার ভিজিল্যান্স টিম ঘুষের অভিযোগ এবং তার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আরও তথ্য পেয়েছে। রাজ্য পুলিশের সাব-ইন্সপেক্টর ফজায়েল হকের বিরুদ্ধে দুর্নীতি নিবারণ আইনে মামলা রুজু করা হয়েছে।

Releated Posts

অসমে বন্যাদুর্গত পরিবারগুলির অ্যাকাউন্টে ১৬০ কোটি টাকা পাঠানো হয়েছে: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৩ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বড় আর্থিক সহায়তার ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 3, 2026

গোয়েন্দা-তথ্যভিত্তিক পুলিশিংয়ে জোর মণিপুরের ডিজিপির, নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনা

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে আইন-শৃঙ্খলা আরও শক্তিশালী করা এবং জঙ্গি দমন অভিযানকে আরও কার্যকর করতে গোয়েন্দা-তথ্যভিত্তিক সক্রিয়…

ByByNews Desk Aug 2, 2026

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top