News Flash

  • Home
  • প্রধান খবর
  • হরিশ্চন্দ্রপুরে ট্রেনের ধাক্কায় স্টেশনেই ঘণ্টাখানেক পড়ে থেকে মৃত বৃদ্ধ
Image

হরিশ্চন্দ্রপুরে ট্রেনের ধাক্কায় স্টেশনেই ঘণ্টাখানেক পড়ে থেকে মৃত বৃদ্ধ

হরিশ্চন্দ্রপুর, ১৩ জুলাই (হি. স.) : হরিশ্চন্দ্রপুর রেল স্টেশনে ট্রেন থেকে পড়ে গুরুতর জখম এক বৃদ্ধকে দীর্ঘক্ষণ প্লাটফর্মে ফেলে রাখল জিআরপিএফ। জল চাইতে চাইতেই প্ল্যাটফর্মে মারা গেলেন বৃদ্ধ। শনিবার সকালে এই অমানবিক ঘটনার সাক্ষী থাকল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর স্টেশন। মৃত বৃদ্ধের নাম-পরিচয় জানা যায়নি। জানা গিয়েছে, এদিন সকালে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির ট্রেন থেকে নামতে গিয়ে অসাবধানবশত রেলের চাকায় হাত এবং পা কাটা যায়। ওই আহত বৃদ্ধাকে দীর্ঘক্ষণ প্লাটফর্মে রোদের মধ্যে শুইয়ে রাখল রেল পুলিশ। হাসপাতালে পাঠানো তো দূর, ওই ব্যক্তি বারবার জল খেতে চাইলেও অমানবিক রেল পুলিশ জল পর্যন্ত খেতে দেয়নি। এমনকি যাত্রীরা সাহায্য করতে এগিয়ে আসলেও তাদেরকেও লাঠি উঠিয়ে তাড়িয়ে দেওয়া হয়। চিকিৎসার অভাবেই ওই বৃদ্ধ হরিশ্চন্দ্রপুর স্টেশন এর প্ল্যাটফর্মে ছটফট করতে করতে মারা যান। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও রেল পুলিশের হুমকির মুখে পড়তে হয়। সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এমনকি কয়েকজন যাত্রী ওই আহত বৃদ্ধাকে সাহায্য করতে এগিয়ে আসলে তার মুখে জল দিতে গেলে তাদেরকেও লাঠি উঁচিয়ে তাড়িয়ে দেয় রেলের পুলিশ। জল চাইতে চাইতে ওই বৃদ্ধ ছটফট করতে করতে মারা যান হরিশ্চন্দ্রপুর স্টেশনের প্ল্যাটফর্মে। এরপরে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ নিয়ে যাওয়া হয়।  হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই আহত ব্যক্তিকে সময়মতো হাসপাতালে আনলে বাঁচানো সম্ভব হত। রেল পুলিশের গাফিলতির জন্যই এই বৃদ্ধ ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ যাত্রীদের। এমনকি এই দেহের দায়িত্ব কে নেবে এই নিয়ম দীর্ঘক্ষণ টানাপোড়ন চলে রেল পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে। তবে এই অমানবিক ঘটনার মুখে কুলুপ এঁটেছে রেল কর্তৃপক্ষ।

Releated Posts

ভারত-ফ্রান্স প্রযুক্তি ও উদ্ভাবন সহযোগিতায় নতুন গতি, মোদির নেতৃত্বে সম্পর্ক আরও শক্তিশালী: পীযূষ গয়াল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর নেতৃত্বে ভারত-ফ্রান্স সম্পর্ক প্রযুক্তি, উদ্ভাবন ও…

ByByNews Desk Jun 16, 2026

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

১৭ জুন কোটা থেকে কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন শুরু, ছাত্র-যুবদের যোগদানের আহ্বান রাহুল গান্ধীর

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া ছাত্রছাত্রী এবং চাকরিপ্রার্থীদের কংগ্রেসের দেশব্যাপী আন্দোলন ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এ সামিল…

ByByNews Desk Jun 15, 2026

রাজস্থানে ‘অপারেশন ক্লিন’ সম্প্রসারিত, পাকিস্তান সীমান্ত সংলগ্ন ১০২ গ্রাম নজরদারির আওতায়

জয়পুর, ১৫ জুন (আইএএনএস): ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর নিরাপত্তা জোরদার করতে কেন্দ্র-সমর্থিত ‘অপারেশন ক্লিন’-এর পরিধি ১৫ কিলোমিটার থেকে…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top