News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) রিলস বানানোর মোহ! অণ্ডালে দামোদর নদে ডুবে মৃত্যু এক যুবতীর
Image

(আপডেট) রিলস বানানোর মোহ! অণ্ডালে দামোদর নদে ডুবে মৃত্যু এক যুবতীর

দুর্গাপুর, ১৩ জুলাই (হি.স.) : রিলস বানাতে গিয়ে দামোদর নদে তলিয়ে মৃত্যু হল এক যুবতীর। এখনও নিখোঁজ আরও একজন। শনিবার ঘটনাটি ঘটেছে অণ্ডাল থানার মদনপুর এলাকায়। জানা গিয়েছে, এদিন দুপুরে দামোদর নদের পাড়ে মোবাইল ফোনে রিলস বানাচ্ছিলেন তিনজন যুবতী। আচমকাই তলিয়ে যেতে শুরু করেন তাঁরা।  চিৎকার-চেঁচামিচি শুনে দু’জনকে উদ্ধার করেন স্থানীয়রা। তিনি জীবিত আছেন বলে জানা গিয়েছে। আরও একজন যুবতীকে উদ্ধার করা হয়। তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। এখনও নিখোঁজ আরও এক যুবতী। ঘটনাস্থলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলাকারী দল।   স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অণ্ডালের ১২ নম্বর রেল কলোনির বাসিন্দা জ্যোতি প্রসাদ (২২) এবং তাঁর মাসির দুই বোন বিউটি পাশওয়ান (২০) ও প্রিয়াঙ্কা পাশওয়ান (২৩)। তাঁরা রাঁচির বাসিন্দা। শনিবার সকালে মদনপুর পঞ্চায়েতের বাসকা ফিল্টার হাউস নদী ঘাটে তাঁরা স্নান করতে এসে ভিডিও বানাতে শুরু করেন। আচমকা নদীর জলে পড়ে যান প্রিয়াঙ্কা। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন জ্যোতি প্রসাদ ও বিউটি পাশওয়ান। প্রিয়াঙ্কাকে উদ্ধার করা সম্ভব হলেও, তলিয়ে যান জ্যোতি প্রসাদ ও বিউটি পাসওয়ান । দুই যুবতীর তলিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই নদীর ঘাটে ভিড় জমান স্থানীয়রা। স্থানীয়দের সহযোগিতায় নিখোঁজ দুই যুবতীর খোঁজে নদীতে নেমে তল্লাশি শুরু করে পুলিশ। কিছুক্ষণ পর বিউটি পাশওয়ানকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতাল নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। নিখোঁজ জ্যোতি প্রসাদের খোঁজে চলছে তল্লাশি।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top