News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অন্যান্য চালকের হাতে আক্রান্ত এক ই-রিক্সা চালক, থানায় মামলা
Image

অন্যান্য চালকের হাতে আক্রান্ত এক ই-রিক্সা চালক, থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই: অন্যান্য চালকের হাতে আক্রান্ত এক ই-রিক্সা চালক। আক্রান্ত চালকের নাম  অরূপ মালাকার(২৬)। সে গোকুলনগর ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। সে প্রতিনিয়ত ফটিকরায় গোকুলনগর গঙ্গানগর রোড ভায়া কুমারঘাট রোডে ইরিক্সা নিয়ে চলাচল করে। কিন্তু গঙ্গানগর এলাকায় ই রিক্সা নিয়ে আসছে প্রতিনিয়ত তাকে হেনস্তা করে অন্যান্য চালকেরা। এমনই অভিযোগ।

আজ গোকুলনগর পাসানটিলা এলাকায় ইরিক্সা রেখে একটি বাড়িতে প্রবেশ করে আক্রান্ত যুবক। তখন  তিনজন যুবক  হঠাৎ  এলাকাতে এসে তাকে মারধর করে। কেন সে ইরিকশা নিয়ে গঙ্গানগর  এসেছে সেই প্রশ্ন তুলে
তার গাড়িটাকে বেঁধে গঙ্গানগর নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার  অভিযুক্তরা হলেন অভি দেবনাথ, সুশান্ত মালাকার, নিউটন দেব, তারা তিনজনেই গঙ্গানগর এবং গোকুলনগর এলাকার বাসিন্দা। আক্রান্ত যুবককে  মারধর করে অভিযুক্তরা।

ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত যুবক  ফটিকরায় থানাতে অভিযুক্তদের নাম ধাম দিয়ে একটি লিখিত মামলা দায়ের করে। এখন দেখার বিষয় পুলিশ এব্যাপারে কি ব্যবস্থা গ্রহন করে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top