News Flash

  • Home
  • দেশ
  • ট্রেনে কাটা পড়ে  মহিলার মৃত্যু
Image

ট্রেনে কাটা পড়ে  মহিলার মৃত্যু

ডানকুনি, ১১ জুলাই (হি.স.) :   হুগলি জেলার ডানকুনিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। I ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে ।

রেল পুলিশ সূত্রে খবর, ডানকুনি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ সকালে বাজারে গিয়েছিলেন। ডানকুনির ১০ নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় তার। রেলওয়ে পুলিশ দেহের টুকরোগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা ট্রেনে ধাক্কা মারার পর তাঁর ছেলে সুখেন ঘোষ ঘটনাস্থলে গিয়েছিলেন। মায়ের দেহের টুকরো সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্থানীয় বাসিন্দারা রেলওয়ে পুলিশ ও ডানকুনি থানায় খবর দেন। ডানকুনি পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, সুখেন ঘোষ মানসিক ভারসাম্যহীন।এটা তার কথা থেকে বোঝা যায়। তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top