News Flash

  • Home
  • প্রধান খবর
  • যুদ্ধ নয়, ভারত বিশ্বকে দিয়েছে বুদ্ধ; ভিয়েনায় বার্তা প্রধানমন্ত্রী মোদীর
Image

যুদ্ধ নয়, ভারত বিশ্বকে দিয়েছে বুদ্ধ; ভিয়েনায় বার্তা প্রধানমন্ত্রী মোদীর

ভিয়েনা, ১১ জুলাই (হি.স.): যুদ্ধ নয়, ভারত বিশ্বকে দিয়েছে বুদ্ধ; অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে এই বার্তা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “হাজার হাজার বছর ধরে, আমরা আমাদের জ্ঞান এবং দক্ষতা ভাগ করে আসছি। আমরা ‘যুদ্ধ’ নয়, বিশ্বকে ‘বুদ্ধ’ দিয়েছি। ভারত সর্বদা শান্তি ও সমৃদ্ধি দিয়েছে এবং তাই একবিংশ শতাব্দীতে ভারত নিজস্ব ভূমিকা শক্তিশালী করতে চলেছে।” ভারতীয় সময় অনুযায়ী বুধবার রাতে ভিয়েনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে মোদী বলেছেন, “৪১ বছর পর অস্ট্রিয়া সফরে এসেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো এক ঐতিহাসিক অনুষ্ঠানে। ভারত ও অস্ট্রিয়া নিজস্ব বন্ধুত্বের ৭৫ বছর উদযাপন করছে। ভৌগলিকভাবে ভারত ও অস্ট্রিয়া দু’টি ভিন্ন প্রান্তে, কিন্তু আমাদের মধ্যে অনেক মিল রয়েছে। গণতন্ত্র আমাদের দুই দেশকে সংযুক্ত করে। স্বাধীনতা, সমতা, বহুত্ববাদ এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা আমাদের ভাগ করা মূল্যবোধ। আমাদের উভয় সমাজই বহু-সাংস্কৃতিক এবং বহুভাষিক।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমি বরাবরই মনে করি, দুই দেশের সম্পর্ক শুধু সরকার দিয়েই গড়ে ওঠে না, সম্পর্ক জোরদারে জনগণের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ। তাই এই সম্পর্কের জন্য আমি আপনাদের সকলের ভূমিকাকে গুরুত্বপূর্ণ মনে করি।” প্রায় ২০০ বছর আগে ভিয়েনার বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ানো হত বলেও জানান প্রধানমন্ত্রী।

Releated Posts

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026

ব্রিকসে ভারতের সাফল্য দেখুন, বুঝুন কী অর্জন করেছে ভারত: মোদির নেতৃত্বের প্রশংসায় উরুগুয়ের বিদেশমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের নেতৃত্ব এবং সফলভাবে শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য ভারতের প্রশংসা করেছেন উরুগুয়ের বিদেশমন্ত্রী মারিও…

ByByNews Desk Sep 15, 2026

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top