রায়বরেলি, ৯ জুলাই (হি. স.): মঙ্গলবার সকালে হনুমান-শরণে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিন সকাল-সকাল রায়বরেলির বাছরাওয়ানের চুরুওয়া হনুমান মন্দিরে পুজো দেন লোকসভার বিরোধী দলনেতা । হাত জোর করে প্রার্থনা করতে দেখা যায় কংগ্রেসের যুবরাজকে। কংগ্রেস নেতাকর্মীদের সঙ্গে মন্দিরে যান রাহুল। প্রসঙ্গত, সম্প্রতি সংসদে রাহুলের “বিতর্কিত” হিন্দু মন্তব্যে বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় ওঠে। তারপরে এদিন রাহুলের হনুমান মন্দিরে যাওয়ার বিষয়টিকে হিন্দু ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা বলে ব্যাখ্যা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ।

মঙ্গলবার রায়বরেলির হনুমান মন্দিরে পুজো রাহুল গান্ধীর
Tags:
Releated Posts
বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও দুর্নীতি নিয়ে বিহার সরকারের বিরুদ্ধে তোপ তেজস্বী যাদবের
পাটনা, ১১ জুন (আইএএনএস): বিহারের এনডিএ সরকারের বিরুদ্ধে আক্রমণ আরও তীব্র করলেন আরজেডির জাতীয় কার্যকরী সভাপতি তেজস্বী যাদব।…
পাঞ্জাবে মাদক পাচার চক্র ভেঙে ৬ জন গ্রেফতার, উদ্ধার ৩০ কেজিরও বেশি হেরোইন
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): সীমান্ত পেরিয়ে পরিচালিত একটি মাদক পাচার চক্রের পর্দাফাঁস করে ছয়জনকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশ।…
৭৯তম জন্মদিনে শুভেচ্ছার জোয়ার, লালুপ্রসাদকে ঘিরে উৎসবে মাতল আরজেডি শিবির
পাটনা, ১১ জুন (আইএএনএস): রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র প্রধান ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব-এর ৭৯তম জন্মদিন…
রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…


















