News Flash

Image

কমরেড কানু দে ৩৪ তম শহীদান দিবস পালিত

আগরতলা, ৯ জুলাই: আজ মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে কমরেড কানু দে ৩৪ তম শহীদান দিবস পালিত হয়েছে।

ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, ১৯৯১ সালের আজকের দিনে উদয়পুর ত্রিপুরাসুন্দরী স্কুলের ছাত্র কানু দে পাঠ্য বইয়ের দাবিতে আন্দোলনে নেমে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন। মূলত তিনি বিদ্যালয়ের মাধ্যমে পাঠ্যবই ছাত্র ছাত্রীদের মধ্যে দেওয়া দাবি জানিয়েছিলেন।

এদিন তিনি আরও বলেন, ১৯৯১ সালের ৮ জুলাই উদয়পুরের জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করার জন্য মিছিল সংগঠিত করেছিল। তখন পুলিশ ওই মিছিলে গুলি চালিয়েছিল। ওই মিছিলে কানু দে-র গায়ে গুলি লাগে। সে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ৯ জুলাই সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর অভিযোগ, আজ রাজ্যে শিক্ষার বেহাল দশা। ছাত্র ছাত্রীদের জীবন অন্ধকারের দিকে ঢেলে দিয়েছে সরকার। 

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top