News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করাই লক্ষ্য, মস্কোয় বার্তা মোদীর
Image

ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করাই লক্ষ্য, মস্কোয় বার্তা মোদীর

মস্কো, ৯ জুলাই (হি.স.): ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করাই লক্ষ্য ভারত সরকারের। রাশিয়ার রাজধানী মস্কোয় প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতায় এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এখানে আসার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। আমি এখানে একা আসিনি, অনেক কিছু নিয়ে এসেছি। সঙ্গে নিয়ে এসেছি ভারতের মাটির সুবাস। ১৪০ কোটি দেশবাসীর ভালোবাসা নিয়ে এসেছি।”   প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, “তৃতীয়বার সরকার গঠনের পর, প্রবাসী ভারতীয়দের সঙ্গে এটাই আমার প্রথম কথোপকথন। আজ ৯ জুলাই, আমি তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার এক মাস হয়ে গিয়েছে। আমি শপথ নিয়েছি, আমি তিন গুণ বেশি শক্তি, তিন গুণ বেশি গতিতে কাজ করব। সরকারের লক্ষ্য তৃতীয় মেয়াদে ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করা।”  প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, “তৃতীয় পর্যায়ে সরকারের লক্ষ্য হল গরিবদের জন্য ৩ কোটি ঘর তৈরি করা, ৩ কোটি ‘লাখপতি দিদি’ তৈরি করা। আমরা ভারতের গ্রামে গ্রামে চলমান মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির ক্ষমতায়ন করতে চাই, আমরা আমার তৃতীয় দফায় চাই, গ্রামের দরিদ্র মহিলাদের মধ্যে থেকে ৩ কোটি মহিলা ‘লাখপতি দিদি’ হন, অর্থাৎ তাঁদের বার্ষিক আয় হতে হবে ১ লক্ষ টাকার বেশি।”

Releated Posts

ইতালিতে তীব্র তাপপ্রবাহ, ২২টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রোম, ২৯ জুন (আইএএনএস) : ইতালিতে তীব্র তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকায় সোমবার দেশের ২২টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা…

ByBySandeep Biswas Jun 29, 2026

বাংলাদেশে তুরাগ নদীতে আওয়ামী লীগ কর্মীদের দেহ ফেলার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল পুলিশ

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের আওয়ামী লীগ দাবি করেছে, দলটির ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করে…

ByByNews Desk Jun 29, 2026

দক্ষিণ লেবাননে হিজবুল্লার কমান্ড সেন্টারে ইজরায়েলের হামলা, সংঘর্ষে ফের উত্তেজনা

জেরুজালেম, ২৯ জুন (আইএএনএস বাংলা): যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে দক্ষিণ লেবাননে হিজবুল্লার তিনটি কমান্ড সেন্টারে হামলা চালানোর…

ByByNews Desk Jun 29, 2026

বাংলাদেশে ১৯৭১-এর ভূমিকা নিয়ে জামায়াতকে নিশানা বিএনপির, নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকা নিয়ে জামায়াতে ইসলামীকে কড়া আক্রমণ করল ক্ষমতাসীন…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top