News Flash

  • Home
  • দেশ
  • সামসীতে স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের
Image

সামসীতে স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের

সামসী, ৮ জুলাই (হি.স.) : মালদার সামসী ৩১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি পেট্রোল পাম্পের সামনে স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। ঘটনায় দুজন জখম হয়েছেন। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন ঘোষ(২০)। বাড়ি মালদার সারদাপল্লিতে। জখম যুবকের নাম সজল(৩০)। তাঁর বাড়িও মালদায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন স্কুটারে করে দুই যুবক চাঁচলের দিক থেকে সামসীর দিকে যাচ্ছিল। অপরদিকে, এক যুবক বাইক নিয়ে সামসীর দিক থেকে চাঁচলের দিকে যাচ্ছিল। স্কুটার ও বাইক দুটি খুব দ্রুতগতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াগাছি পেট্রোল পাম্পের সামনে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক ও স্কুটারে থাকা তিনজনই ছিটকে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। স্কুটিতে থাকা জখম দুই যুবককে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা স্কুটার চালক সুমন ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। অপর স্কুটার আরোহী বিবেকের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, জখম যুবক বাইক চালক সজলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সজলের অবস্থাও আশঙ্কাজনক থাকায় তাঁকে মালদা রেফার করা হয়েছে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুমড়েমুচড়ে যাওয়া স্কুটার ও বাইকটি উদ্ধার করে থানায় দিয়ে যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার জন্য বেপরোয়া যান চলাচলকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top