সামসী, ৮ জুলাই (হি.স.) : মালদার সামসী ৩১ নম্বর জাতীয় সড়কের জিয়াগাছি পেট্রোল পাম্পের সামনে স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল একজনের। ঘটনায় দুজন জখম হয়েছেন। সোমবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটেছে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন ঘোষ(২০)। বাড়ি মালদার সারদাপল্লিতে। জখম যুবকের নাম সজল(৩০)। তাঁর বাড়িও মালদায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন স্কুটারে করে দুই যুবক চাঁচলের দিক থেকে সামসীর দিকে যাচ্ছিল। অপরদিকে, এক যুবক বাইক নিয়ে সামসীর দিক থেকে চাঁচলের দিকে যাচ্ছিল। স্কুটার ও বাইক দুটি খুব দ্রুতগতিতে ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে জিয়াগাছি পেট্রোল পাম্পের সামনে একে অপরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাইক ও স্কুটারে থাকা তিনজনই ছিটকে পড়ে। স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। স্কুটিতে থাকা জখম দুই যুবককে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা স্কুটার চালক সুমন ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। অপর স্কুটার আরোহী বিবেকের শারীরিক অবস্থা সংকটজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, জখম যুবক বাইক চালক সজলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সামসী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সজলের অবস্থাও আশঙ্কাজনক থাকায় তাঁকে মালদা রেফার করা হয়েছে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ঘটনাস্থলে এসে দুমড়েমুচড়ে যাওয়া স্কুটার ও বাইকটি উদ্ধার করে থানায় দিয়ে যান। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই দুর্ঘটনার জন্য বেপরোয়া যান চলাচলকেই দায়ী করেছেন প্রত্যক্ষদর্শীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সামসীতে স্কুটার ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু একজনের
Tags:
Releated Posts
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…


















