News Flash

  • Home
  • দেশ
  • চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দেবে রাজ্য সরকার : ব্রাত্য বসু
Image

চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দেবে রাজ্য সরকার : ব্রাত্য বসু

কলকাতা, ৪ জুলাই (হি.স.) : চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে একথা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এর আগে রাজ্যের বিভিন্ন দফতরের চুক্তিভিত্তিক কর্মচারীদের অবসরকালীন ভাতা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করেছিল রাজ্য সরকার। এবার শিক্ষা দফতরের অধীন কর্মীরাও এর আওতায় এলেন।

ব্রাত্য বসু লিখেছেন, ‘এই সুবিধা পাবেন প্যারা টিচার, অ্যাকাকাডেমিক সুপার ভাইজ়ার, চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষক এবং এসএসকে এবং এমএসকে-র কর্মীরা।’ সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ এপ্রিল, ২০২৪ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। অর্থাৎ, ১ এপ্রিল থেকে এ পর্যন্ত যাঁদের অবসর হয়েছে, এককালীন ভাতার বর্ধিত অংশ পাবেন। এত দিন এরা কেউ পেতেন দু’লক্ষ টাকা, কেউ তিন লক্ষ টাকা। এ বার তা অনেকটা বাড়ায় কয়েক হাজার চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী উপকৃত হবেন।

Releated Posts

জৌনপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ আন্তঃজেলা দাগি অপরাধী, ধৃত সহযোগীও

জৌনপুর, ১ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের জৌনপুর জেলার খুঠান থানা এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক আন্তঃজেলা দাগি অপরাধী গুলিবিদ্ধ…

ByByNews Desk Aug 1, 2026

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমাল তেল বিপণন সংস্থাগুলি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থাগুলি (ওএমসি) শনিবার ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম দেশের বিভিন্ন…

ByByNews Desk Aug 1, 2026

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top