News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাজ্যসভায় বিরোধীদের ‘রিমোট কন্ট্রোল’ খোঁচা মোদীর
Image

রাজ্যসভায় বিরোধীদের ‘রিমোট কন্ট্রোল’ খোঁচা মোদীর

নয়াদিল্লি, ৩ জুলাই (হি. স.) : বুধবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেস এখন ‘ভ্রষ্টচারী (দুর্নীতিগ্রস্ত) বাঁচাও আন্দোলন শুরু করেছে। দুর্নীতিবাজদের জেলে পাঠানো হলে কংগ্রেস হাঙ্গামা করে।’ এর পাশাপাশি প্রধানমন্ত্রী নাম না করে সোনিয়া গান্ধীকে খোঁচা দিয়ে বলেন, “যারা রিমোট কন্ট্রোলের সাহায্য বা ‘অটোপাইলট’ মোডে সরকার চালাতো। তাঁরা জানেই না কাজটা কীভাবে করতে হয়।”

উল্লেখ্য, ২০০৪-২০১৪, এই ১০ বছর কেন্দ্রে ইউপিএ সরকার চলাকালীন ইউপিএ–র চেয়ারপার্সন ছিলেন সোনিয়া। একই সঙ্গে ন্যাশনাল অ্যাডভাইজরি কমিটির শীর্ষপদেও ছিলেন তিনি। সেসময়ে বিরোধীদের অভিযোগ ছিল, ওই সময় প্রধানমন্ত্রী পদে মনমোহন সিং থাকলেও বকলমে সরকার চালাতেন সোনিয়াই। সেই সময় থেকেই ইউপিএ সরকারকে রিমোট কন্ট্রোল সরকার বলে কটাক্ষ করত তৎকালীন বিরোধীরা। দীর্ঘদিন বাদে ‍বুধবার সংসদে সেই পুরনো ইস্যু খুঁচিয়ে তুললেন মোদী।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top