News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বৃষ্টিকে উপেক্ষা করেই বিজয় উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী 
Image

বৃষ্টিকে উপেক্ষা করেই বিজয় উৎসবে সামিল হলেন মুখ্যমন্ত্রী 

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুন: প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিপুল কর্মী সমর্থকদের উপস্থিতিতে রবিবার অনুষ্ঠিত হলো বিজয় উৎসব। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন মেয়র দীপক মজুমদার। এই জয়ের আনন্দে রবিবার প্রগতি স্কুল মাঠ থেকে বিধায়ক দীপক মজুমদারের সমর্থনে এক বিজয় উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা, বিধায়ক দীপক মজুমদার সহ দলীয় কর্মী সমর্থকেরা। 

স্কুল মাঠ থেকে একটি রেলি বেরিয়ে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন পদ পরিক্রমা করে। রেলির অগ্রভাগে ফুলদ্বারা সুসজ্জিত গাড়িতে নবনির্বাচিত বিধায়ক  দীপক মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা। 

মুখ্যমন্ত্রী বলেন, রামনগর বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল মেয়র দীপক মজুমদারকে। বিপুল জনসমর্থন নিয়ে তিনি বিধায়ক পদে নির্বাচিত হয়েছেন। তাই বৃষ্টিকে উপেক্ষা করে এদিনের বিজয় উৎসবের আনন্দে মেতে উঠেছেন কর্মী সমর্থকরা। 

ReplyReply allForwardAdd reaction

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top