News Flash

  • Home
  • প্রধান খবর
  • যাওয়ার কথা ছিল স্কুলে, মগড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ৫ ছাত্রী
Image

যাওয়ার কথা ছিল স্কুলে, মগড়ায় রহস্যজনকভাবে নিখোঁজ ৫ ছাত্রী

মগড়া, ৩০ জুন (হি.স.): স্কুলে যাওয়ার কথা ছিল, অথচ রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেল ৫ ছাত্রী, তাও আবার একসঙ্গে। বাড়ি থেকে বের হয়েছিল স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আর বাড়ি ফেরা হল না। সকলেই মগড়া প্রভাবতী বালিকা বিদ্যালয়ের ক্লাস ৮–এর ছাত্রী ছিলেন। ছাত্রীরা বাড়ি না ফেরায় মগড়া থানায় অভিযোগ দায়ের করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবারও বাড়ি থেকে স্কুলে যাওয়া জন্য সকলে বেরিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় অতিক্রান্ত হয়ে গেলেও কেউ আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন স্কুলে গিয়ে জানতে পারে, এই পাঁচজন ছাত্রী কেউই স্কুলে আসেইনি। এর পরেই পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে মগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। ওই ছাত্রীরা মগড়া ১নং গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বলে জানা যায় গেছে। রবিবার পরিবারের পক্ষ থেকে আবারও থানায় গিয়ে দরবার করে নিখোঁজ ছাত্রীদের পরিবারবর্গ।

Releated Posts

‘আপ সরকার মানুষের কথা ভাবে না’, পাঞ্জাবের অর্থমন্ত্রীর পদত্যাগের দাবিতে সচিন পাইলটের নেতৃত্বে বিক্ষোভ

চণ্ডীগড়, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের শাসক আম আদমি পার্টি (আপ) সরকার মানুষের সমস্যার প্রতি উদাসীন বলে অভিযোগ তুলে…

ByByNews Desk Sep 15, 2026

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ‘ভাইপো গ্যাং’ জড়িত: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রাক্তন ব্যক্তিগত সহকারী প্রয়াত চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের পিছনে ‘ভাইপো গ্যাং’ জড়িত ছিল বলে মঙ্গলবার…

ByByNews Desk Sep 15, 2026

বিধানসভা ভোটের আগে পাঞ্জাবে এসএফজে-এর প্রচার অভিযান বাড়ানোর অভিযোগ, পোস্টার লাগাতে ১০ হাজার টাকা পর্যন্ত

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী বছর পাঞ্জাবে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’ (এসএফজে) রাজ্যজুড়ে…

ByByNews Desk Sep 15, 2026

জটিল আন্তর্জাতিক পরিস্থিতিতে পরিবর্তনশীল গতিশীলতার সঙ্গে ভারতকে বারবার নিজেদের কৌশল প্রয়োগ ও পুনর্মূল্যায়ন করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বৃহত্তর স্বার্থ, বেশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং আরও বেশি সংখ্যক অংশীদার নিয়ে ভারত এখন আরও…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top