News Flash

  • Home
  • বিদেশ
  • আন্দামান সমুদ্র কেঁপে উঠল ভূমিকম্পে, কম্পনের তীব্রতা ৪.৫
Image

আন্দামান সমুদ্র কেঁপে উঠল ভূমিকম্পে, কম্পনের তীব্রতা ৪.৫

পোর্টব্লেয়ার, ২৯ জুন (হি.স.): মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান সমুদ্র। শুক্রবার রাত ১০.৪৬ মিনিট নাগাদ আন্দামান সমুদ্রে মাঝারি তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ১০.২৫ অক্ষাংশ, ৯৩.৮২ দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায়।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, পোর্টব্লেয়ার থেকে ১৯৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং ক্যাম্পবেল বে থেকে ৩৬০ কিলোমিটার উত্তরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। আবার দিগলিপুর থেকে ৩৪৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে।

Releated Posts

‘বেসামরিক পরিকাঠামোকে নিশানা করা সম্পূর্ণ অগ্রহণযোগ্য’: সৌদি আরবের বিমানবন্দরে হামলার নিন্দা ভারতের

নয়াদিল্লি, ৮ অক্টোবর (আইএএনএস): সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দর এবং রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা…

ByByNews Desk Oct 8, 2026

আফ্রিকার উন্নয়ন অংশীদারিত্বে সহযোগীদের প্রয়োজন ও অগ্রাধিকারকে গুরুত্ব দেয় ভারত: জয়শঙ্কর

আবিদজান, ৮ অক্টোবর (আইএএনএস): আফ্রিকার সঙ্গে ভারতের উন্নয়নমূলক অংশীদারিত্ব সংশ্লিষ্ট দেশগুলির প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে পরিচালিত হয় বলে…

ByByNews Desk Oct 8, 2026

বাংলাদেশে জঙ্গি সংগঠনগুলিকে এক ছাতার তলায় আনার চেষ্টা আইএসআইয়ের, দাবি গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ৭ অক্টোবর (আইএএনএস): পশ্চিম সীমান্তে কার্যকলাপ পরিচালনা ক্রমশ কঠিন হয়ে ওঠায় পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)…

ByByNews Desk Oct 7, 2026

প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারত-আফ্রিকা অংশীদারিত্ব গড়ে তুলতে চায় ভারত: জয়শঙ্কর

আক্রা, ৭ অক্টোবর (আইএএনএস): ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বুধবার ঘানার ফরেন সার্ভিস ইনস্টিটিউটে ‘ভারত, আফ্রিকা ও গ্লোবাল সাউথ’…

ByByNews Desk Oct 7, 2026
Scroll to Top