News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া মজুরির দাবিতে কলাছড়ায় জাতীয় সড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল ব্যাহত
Image

বকেয়া মজুরির দাবিতে কলাছড়ায় জাতীয় সড়ক অবরোধ শ্রমিকদের, যান চলাচল ব্যাহত

আগরতলা, ৮ অক্টোবর: বকেয়া মজুরি পরিশোধ এবং ন্যায্য পারিশ্রমিকের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের কলাছড়া এলাকায় অবরোধে বসেন শ্রমিকরা। শ্রমিকদের অবরোধের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। সমস্যায় পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।

শ্রমিকদের অভিযোগ, কলাছড়া এলাকায় ওএনজিসির কাজে নিযুক্ত দেবী কোম্পানি দীর্ঘ কয়েক মাস ধরে তাঁদের প্রাপ্য মজুরি পরিশোধ করছে না। পাশাপাশি নির্ধারিত মজুরি কমিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন তাঁরা।

শ্রমিকদের দাবি, বিএমএস সংগঠনের মাধ্যমে বিষয়টি পরিচালিত হলেও এখনও তাঁদের ন্যায্য মজুরি মেলেনি। তাঁদের আরও অভিযোগ, এর আগে দেবী কোম্পানি ও বিএমএসের পক্ষ থেকে ৫ অক্টোবরের মধ্যে সমস্ত বকেয়া মজুরি পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু ৮ অক্টোবর পর্যন্ত সেই টাকা না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে জাতীয় সড়ক অবরোধে বসতে বাধ্য হয়েছেন তাঁরা।

অবরোধকারী শ্রমিকদের অভিযোগ, বিএমএসের নেতৃত্বে থাকা সঞ্জয় দেবনাথ বারবার বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিলেও বাস্তবে এখনও তাঁদের পাওনা মজুরি মেলেনি। দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই রাস্তায় নেমেছেন বলে দাবি শ্রমিকদের।

এদিকে শ্রমিকদের অবরোধের কারণে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনাও তৈরি হয়। শ্রমিকদের দাবি, দ্রুত তাঁদের সমস্ত বকেয়া মজুরি পরিশোধ করে সমস্যার স্থায়ী সমাধান করতে হবে। 

Releated Posts

প্রতিশ্রুতি পূরণ, অভিচরণে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার সমাধানে রাস্তার কাজ শুরু

আগরতলা, ৮  অক্টোবর: দীর্ঘদিনের বেহাল রাস্তার সমস্যার সমাধানে অবশেষে উদ্যোগ নেওয়া হয়েছে মোহনপুর মহকুমার অভিচরণ এলাকায়। স্থানীয়দের দাবি…

ByByReshmi Debnath Oct 8, 2026

কৈলাসহরে নাবালিকাকে অপহরণের চেষ্টার অভিযোগ, মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন

কৈলাসহর, ৮ অক্টোবর: শহরের প্রাণকেন্দ্র থেকে অল্প দূরত্বে ১৭ বছরের এক নাবালিকাকে জোর করে অপহরণ করে নিয়ে যাওয়ার…

ByByReshmi Debnath Oct 8, 2026

নাবালককে বাইক চালাতে দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

সোনামুড়া, ৮ অক্টোবর: নাবালকদের হাতে মোটরবাইকের চাবি তুলে না দেওয়ার বিষয়ে ফের সতর্ক করল পুলিশ। বৃহস্পতিবার সোনামুড়া থানা…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

প্রতিহিংসার বলি ৫৩টি রাবার চারা, রাতের আঁধারে কেটে দিল দুষ্কৃতীরা

সোনামুড়া, ৮ অক্টোবর: প্রতিহিংসার জেরে রাতের আঁধারে ৫৩টি রাবার গাছের চারা কেটে ধ্বংস করার অভিযোগ উঠেছে। বুধবার মধ্যরাতে…

ByByTaniya Chakraborty Oct 8, 2026

Leave a Reply

Scroll to Top