News Flash

  • Home
  • Uncategorized
  • তুফানে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড
Image

তুফানে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিষেবা লন্ডভন্ড

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/আগরতলা, কৈলাসহর, ২৫ আগষ্ট৷৷ বৃহস্পতিবার রাত ৭টা৩০ মিনিটে প্রচন্ড গতিতে ঝড়ের তান্ডব ঘটে চড়িলামের বিস্তির্ন এলাকায়৷ ঝড়ে বহু গাছপালা ভেঙ্গে রাস্তায় পড়লে জাতীয় সড়ক বন্ধ হয়ে যায়৷ অন্তত ২০ মিনিট STROMআসাম আগরতলা জাতীয় সড়ক স্তব্ধ হয়ে যায়৷ এতে সিপাহীজলা অভয়ারন্যের নিকটে গাছ ভেঙ্গে রাস্তার পড়ে৷ বিদ্যুৎ সংযোগ স্তব্ধ হয়ে পড়ে৷ চড়িলামে বহু এলাকায় ক্ষয়ক্ষতি হয়৷ সুফাজিয়ামুড়া, বালুয়াছড়ি, উত্তর চড়িলামের বহু অংশে বিদ্যুতের তার ছিড়ে যায় ও গাছপালা ভেঙ্গে যোগাযোগ বিছিন্ন হয়ে যায়৷ সব মিলিয়ে পরিস্থিতি হয়েছে বিভাষিকায় পরিণত৷
দুইদিন ধরে আকাশটা ছিল রৌদ্র ও আবার হঠাৎ মেঘাচ্ছন্ন৷ ক্ষন বিরতির পর টুপটাপ করে বৃষ্টি নামছিল এবং থেমেও যাচ্ছিল৷ হঠাৎ করে দমকা হাওয়া বইছিল এবং আকাশ তার অশান্ত রূপ প্রকাশ করছিল বিদ্যুৎ চমকে ও বজ্রপাত ঘটিয়ে৷ প্রচন্ড দমকা হাওয়ায় চড়িলামের বিস্তিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ে৷
এদিকে, কৈলাসহরের বিভিন্ন এলাকায় ঝড় তুফানে বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে৷ বহু গাছ ভেঙে পড়েছে৷ বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ অনেক এলাকা নিষ্প্রদীপ৷ বিদ্যুৎ নিগমের স্থানীয় অফিস সূত্রে জানা গিয়েছে পরিষেবা স্বাভাবিক হতে দুই তিন দিন সময় লাগবে৷ মারাত্মক ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিবাহী তারের৷
অন্যদিকে, রাজধানী আগরতলা শহর সহ আশেপাশের এলাকাতেও ব্যাপক ক্ষতি হয়েছে বিদ্যুৎ পরিবাহী তারের৷ শহরের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা অস্বাভাবিক হয়ে গিয়েছে৷ রাজ্যের অন্যান্য মহকুমা থেকেও জানা গিয়েছে এদিন সন্ধ্যার ঝড়ে বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ বেশ কিছু বাড়ি ঘর ভেঙ্গে পড়েছে৷ যদিও কোথাও কোন প্রাণহানির খবর নেই৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top