News Flash

  • Home
  • প্রধান খবর
  • শপথ শিক্ষামন্ত্রীর, নিট নিয়ে স্লোগান বিরোধীদের
Image

শপথ শিক্ষামন্ত্রীর, নিট নিয়ে স্লোগান বিরোধীদের

নয়াদিল্লি, ২৪ জুন (হি. স.) : সোমবার বসেছে অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশন। নিট–নেট বিতর্কে দেশজুড়ে চলা তোলপাড়ের ঝাপটা এসে লাগল অষ্টাদশ লোকসভার প্রথম দিনেই। প্রথামাফিক সোমবার অধিবেশনের প্রথমদিন নবনির্বাচিত সাংসদদের শপথগ্রহণ ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই নিম্নকক্ষ জুড়ে ‘শেম, শেম’ স্লোগান ওঠে। নিজের আসন ছেড়ে প্রোটেম স্পিকারের আসনের পাশে যাওয়া পর্যন্ত বিরোধী বেঞ্চ থেকে লাগাতার স্লোগান দেওয়া হয়।

উল্লেখ্য, অধিবেশনের শুরুর দিনে সাধারণত শান্তিতে শপথবাক্য পাঠের পর্ব চলে। কিন্তু সেই শান্তিতে ব্যাঘাত ঘটলো শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের নাম ঘোষণা হতেই। বিরোধীরা একযোগে তাঁকে উদ্দেশ করে শেম শেম স্লোগান দিতে থাকেন। তাঁর আসন থেকে পোডিয়াম পর্যন্ত যেতে যতটুকু সময় লেগেছে, ততক্ষণ বিরোধী বেঞ্চ থেকে তাঁর বিরুদ্ধে স্লোগানে মুখর হয়ে ওঠে লোকসভা কক্ষ। প্রসঙ্গত, রাহুল গান্ধী থেকে অন্যান্য বিরোধীরা ইতিমধ্যেই একযোগে নিট-ইউজি ও নেট-ইউজিসি নিয়ে সুর চড়াতে শুরু করেছে।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top