News Flash

  • Home
  • দিনের খবর
  • নেট কেলেঙ্কারির তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই, ভাঙচুর চলল গাড়িতে
Image

নেট কেলেঙ্কারির তদন্তে গিয়ে বিহারে আক্রান্ত সিবিআই, ভাঙচুর চলল গাড়িতে

নওয়াদা, ২৩ জুন (হি.স.): নেট কেলেঙ্কারির তদন্তে বিহারে গিয়ে আক্রান্ত হলেন সিবিআই আধিকারিকেরা। রবিবার সে রাজ্যের নওয়াদা জেলার রাজৌলি এলাকায় গেলে হামলার মুখে পড়তে হয় আধিকারিকদের। ভাঙচুর করা হয় তাঁদের গাড়ি। অভিযোগ, প্রায় ২০০ জন গ্রামবাসী ঘিরে ধরেন সিবিআই আধিকারিকদের।

রবিবার দুপুরে তদন্তের সূত্রে স্থানীয় কাসিয়াডি গ্রামে গিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। ছিলেন চার জন তদন্তকারী এবং নওয়াদার একটি পুলিশ ফাঁড়়ির মহিলা কনস্টেবল। কিন্তু তাঁদের নকল আধিকারিক মনে করে চড়়াও হন বেশ কয়েক জন গ্রামবাসী। ভাঙচুর চালানো হয় গাড়িতে। এই ঘটনায় এখনও পর্যন্ত চার জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

কলকাতায় নিট-ইউজি আন্দোলন ঘিরে অশান্তি: গ্রেফতার ১৬ জনের জামিন মঞ্জুর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কলকাতায় বামপন্থী ছাত্র সংগঠনগুলির যৌথ মিছিলকে কেন্দ্র করে অশান্তির ঘটনায়…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘ডাবল ইঞ্জিন’ সরকারে দ্রুত উন্নয়নের পথে বাংলা: দাবি বিজেপির

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের ‘ডাবল ইঞ্জিন’ সরকার দায়িত্ব নেওয়ার প্রথম তিন মাসেই নজিরবিহীন…

ByByNews Desk Jul 28, 2026

বাঁকিপুর উপনির্বাচন: আন্দোলনে জেলবন্দি ও আহত ছাত্রদের পেনশনের প্রতিশ্রুতি তেজস্বী যাদবের

পাটনা, ২৮ জুলাই (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের প্রচারের শেষ দিনে বড় প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা…

ByByNews Desk Jul 28, 2026

আন্তঃরাজ্য মাদক পাচার রুখতে বড় সাফল্য, কলকাতা ও পুরুলিয়া পুলিশকে প্রশংসা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে যৌথ অভিযানে বড় সাফল্যের জন্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top