News Flash

  • Home
  • দিনের খবর
  • নিট বিবাদে সদর্থক ভূমিকায় মোদীর প্রশংসায় আইএমএ, বিশেষ দল গঠন সিবিআই-এর
Image

নিট বিবাদে সদর্থক ভূমিকায় মোদীর প্রশংসায় আইএমএ, বিশেষ দল গঠন সিবিআই-এর

নয়াদিল্লি, ২৩ জুন (হি.স.): ডাক্তারিতে স্নাতক স্তরের প্রবেশিকা পরীক্ষা নিট-ইউজিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ নিয়ে সিবিআই এফআইআর দায়ের করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অভিযোগের ভিত্তিতেই এই এফআইআর দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। সারা দেশে এ সংক্রান্ত যেসব মামলা দায়ের হয়েছে, সার্বিক তদন্ত এবং বৃহত্তর ষড়যন্ত্র ফাঁস করতে সিবিআই এইসব মামলাগুলি নিজের হাতে নিতে উদ্যোগী হয়েছে। সিবিআই জানিয়েছে, সিবিআই একটি ফৌজদারি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে। বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তদন্ত করতে সিবিআই বিশেষ দল গঠন করেছে। বিশেষ সিবিআই দল পাঠানো হচ্ছে পাটনা এবং গোধরায় যেখানে স্থানীয় পুলিশে মামলা নথিভুক্ত করা হয়েছে।

এদিকে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে অভিনন্দন জানিয়েছে, নিট-ইউজি পরীক্ষার বিতর্কের বিষয়ে তাঁদের সদর্থক ভূমিকার জন্য। পাশাপাশি তদন্তের ভার সিবিআই-এর ওপর ন্যাস্ত করার প্রশংসা করেছে আইএমএ।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top