News Flash

  • Home
  • খেলা
  • দাবায় বিশ্ব দরবারে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করলো আরাধ্যা
Image

দাবায় বিশ্ব দরবারে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করলো আরাধ্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: দাবায় বিশ্ব দরবারে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করলো আরাধ্যা দাস। ব্যাক্তিগত এবং দলগতভাবে স্বর্ণ, রৌপ্য, ব্রোঞ্জ পদক জয় করে আগরতলা চিত্তরঞ্জন রোড এলাকার বাসিন্দা অনুজ কুমার দাস ও অঞ্জু রানী দাসের কন্যা আরাধ্যা দাস।

কাজাকিস্থানে অনুষ্ঠিত ২৬ তম এশিয়ান যুব দাবায় প্রতিযোগিতা ২০২৪ এ এই সাফল্য অর্জন করে আরাধ্যা দাস। এই প্রতিযোগিতায় ক্লাসিক্যাল দাবায় ব্যাক্তিগতভাবে ব্রোঞ্জ পদক জিতেন এবং ক্লাসিক্যাল দলীয়ভাবে সিলভার, এবং ব্লিস দলীয়ভাবে গোল্ড জিতেন। দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করে এই যুব দাবাড়ু আরাধ্যা দাস শনিবার রাজ্যে ফিরে এলে এম বিবি বিমানবন্দরে তাকে স্বাগত জানান তার পরিবারের সদস্যদের পাশপাশি শুভাকাঙ্ক্ষীরা।

আরাধ্যা বিমানবন্দরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রথমেই ভগবানকে ধন্যবাদ জানান এবং তার কোচের পাশপাশি সকলকে ধন্যবাদ জানান। আরাধ্যার এই সাফল্যে তার পরিবারের প্রত্যেকেই আনন্দিত এবং আগামীদিনে দেশ ও রাজ্যের নাম উজ্জ্বল করার জন্য উনারা তাদের কন্যার জন্য যা যা করণীয় তা করতে প্রস্তুত বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top