কলকাতা, ২৫ আগস্ট (হি.স.) : কংগ্রেসের ঘর ভেঙে এবার শাসকদল তৃণমূল শিবিরে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক মানস
ভুঁইঞার ভাই বিকাশ ভুঁইঞা| বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি বিকাশ ভুঁইঞা, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আৱু কালাম বক্সসহ এক ঝাঁক কংগ্রেস নেতারা তৃণমূলে যোগ দিলেন| আর এই ঘটনায় এখনই কেউ মুখ খুলতে রাজি নন খোদ মানস ভুঁইঞাও|
রাজ্যজুড়ে দলবদলের রাজনীতিতে মাতল শাসকদল তৃণমূল শিবির| সূত্রের খবর, কংগ্রেসের জেলা নেতৃত্বের দল বদলের প্রসঙ্গে কংগ্রেসেই একাংশের দাবি, মানসবাৱু ও তাঁর ভাই তথা পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতিসহ মোট সাতজনের বিরুদ্ধে তৃণমূল নেতা খুনের মামলা ঝুলছে| তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন| কংগ্রেস নেতৃত্বের মতে, গ্রেফতারি এড়াতে শাসকদলের সঙ্গে গোপন বোঝাপড়া করেছেন তাঁরা| কংগ্রেসে ভাঙন নিয়ে উদ্বিগ্ন খোদ প্রদেশ সভাপতি অধীর চৌধুরি| তৃণমূল অর্থবল ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ তুলছেন তিনি|
এর আগেও কংগ্রেসের জেলা শীর্ষস্তরে দলবদলের জল্পনা সঙ্গে সঙ্গে মানসবাৱুর অচলগড় সবং পঞ্চায়েত সমিতিরও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে তৃণমূল| গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির ৩৯টি আসনের মধ্যে কংগ্রেস ২৪টি, তৃণমূল ৯টি, সিপিএম ৫টি, সিপিআই ১টি আসনে জয়ী হয়| পরে সিপিএমের ২জন তৃণমূলে ও একজন কংগ্রেসে যোগ দেন| পরে আবার কংগ্রেসের ৩ জন তৃণমূলে যোগ দেন| মোট তৃণমূলের সদস্য সংখ্যা এখন ১৫| ফলে আর পাঁচজনকে আনতে পারলেই সবং পঞ্চায়েত সমিতি দখল করতে পারবে তৃণমূল| হিন্দুস্থান সমাচার|
কংগ্রেসের ঘর ভেঙে এবার তৃণমূল শিবিরে যোগ দিলেন মানস ভুঁইঞার ভাই বিকাশ
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…
ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…


















