News Flash

  • Home
  • Uncategorized
  • কংগ্রেসের ঘর ভেঙে এবার তৃণমূল শিবিরে যোগ দিলেন মানস ভুঁইঞার ভাই বিকাশ
Image

কংগ্রেসের ঘর ভেঙে এবার তৃণমূল শিবিরে যোগ দিলেন মানস ভুঁইঞার ভাই বিকাশ

কলকাতা, ২৫ আগস্ট (হি.স.) : কংগ্রেসের ঘর ভেঙে এবার শাসকদল তৃণমূল শিবিরে যোগ দিলেন কংগ্রেস বিধায়ক মানস congressভুঁইঞার ভাই বিকাশ ভুঁইঞা| বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি বিকাশ ভুঁইঞা, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক আৱু কালাম বক্সসহ এক ঝাঁক কংগ্রেস নেতারা তৃণমূলে যোগ দিলেন| আর এই ঘটনায় এখনই কেউ মুখ খুলতে রাজি নন খোদ মানস ভুঁইঞাও|
রাজ্যজুড়ে দলবদলের রাজনীতিতে মাতল শাসকদল তৃণমূল শিবির| সূত্রের খবর, কংগ্রেসের জেলা নেতৃত্বের দল বদলের প্রসঙ্গে কংগ্রেসেই একাংশের দাবি, মানসবাৱু ও তাঁর ভাই তথা পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতিসহ মোট সাতজনের বিরুদ্ধে তৃণমূল নেতা খুনের মামলা ঝুলছে| তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন| কংগ্রেস নেতৃত্বের মতে, গ্রেফতারি এড়াতে শাসকদলের সঙ্গে গোপন বোঝাপড়া করেছেন তাঁরা| কংগ্রেসে ভাঙন নিয়ে উদ্বিগ্ন খোদ প্রদেশ সভাপতি অধীর চৌধুরি| তৃণমূল অর্থবল ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করার অভিযোগ তুলছেন তিনি|
এর আগেও কংগ্রেসের জেলা শীর্ষস্তরে দলবদলের জল্পনা সঙ্গে সঙ্গে মানসবাৱুর অচলগড় সবং পঞ্চায়েত সমিতিরও কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিতে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে তৃণমূল| গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতির ৩৯টি আসনের মধ্যে কংগ্রেস ২৪টি, তৃণমূল ৯টি, সিপিএম ৫টি, সিপিআই ১টি আসনে জয়ী হয়| পরে সিপিএমের ২জন তৃণমূলে ও একজন কংগ্রেসে যোগ দেন| পরে আবার কংগ্রেসের ৩ জন তৃণমূলে যোগ দেন| মোট তৃণমূলের সদস্য সংখ্যা এখন ১৫| ফলে আর পাঁচজনকে আনতে পারলেই সবং পঞ্চায়েত সমিতি দখল করতে পারবে তৃণমূল| হিন্দুস্থান সমাচার|

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top