News Flash

Image

ডিমা হাসাও জেলায় প্লাস্টিক চাল বিতরণের অভিযোগ

হাফলং (অসম), ২২ জুন (হি.স.) : সরকার বিপিএল পরিবারের জন্য বিনামূল্যে চাল দিচ্ছে। কিন্তু এই চাল স্বাস্থ্যের পক্ষে কতটুকু নিরাপদ এ নিয়ে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ বিপিএল পরিবারদের যে চাল নায্য মূল্যের দোকান অর্থাৎ রেশন দোকান থেকে দেওয়া হচ্ছে তা স্বাস্থ্যের পক্ষে একেবারে নিরাপদ নয় বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

বিপিএল পরিবারদের রেশন দোকান থেকে যে চাল দেওয়া হচ্ছে ওই চালের সঙ্গে প্লাস্টিকের চাল মিশিয়ে দেওয়া হচ্ছে বলে এবার অভিযোগ উঠছে। ডিমা হাসাও জেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা এই অভিযোগ উত্থাপন করেছেন।

তাদের অভিযোগ, রেশন দোকান থেকে যে চাল দেওয়া হচ্ছে সেই চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো রয়েছে। হাফলংয়ের পার্শ্ববর্তী বেথেল গ্রামের বাসিন্দারা এই অভিযোগ করেছেন।

বিষয়টির ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওয় দেখা যাচ্ছে, রেশন দোকান থেকে বিপিএল পরিবারদের যে চাল বিতরণ করা হয়েছে ওই চালের সঙ্গে প্লাস্টিকের চাল মেশানো রয়েছে। তাই এ নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে, এই চাল স্বাস্থ্যের জন্য কতটুকু নিরাপদ। এই চাল খেলে মানুষের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হওয়ার আশংকা রয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষ।

Releated Posts

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026

মেঘালয়ে বেসরকারি সংস্থার ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ে রিপোর্ট তলব বিধানসভার কমিটির

শিলং, ৩১ জুলাই (আইএএনএস): মেঘালয় বিধানসভার পাবলিক আন্ডারটেকিংস কমিটি (সিওপিইউ) প্রায় ২৯ কোটি টাকার বকেয়া ঋণ আদায়ের অগ্রগতি…

ByByNews Desk Jul 31, 2026

অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃতের সংখ্যা বেড়ে ৮০; ক্ষতিগ্রস্ত ২.১২ লক্ষেরও বেশি মানুষ

গুয়াহাটি, ৩১ জুলাই: অসমে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। রাজ্যের আটটি জেলায় বন্যার প্রভাবে ২ লক্ষ ১২ হাজার ৪৪১…

ByByNews Desk Jul 31, 2026

ভারতে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, ১৮ জন বিদেশি নাগরিককে আটকানোর দাবি হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩০ জুলাই (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশ রুখতে চলমান অভিযানে ১৮ জন বিদেশি নাগরিককে ভারতে প্রবেশের আগেই আটকানো হয়েছে…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top