News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তিনটি স্পেশাল ট্রেনের মেয়াদ সহ দুটি এক্সপ্রেসের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দৈনিক চলবে বিবেক এক্সপ্রেস
Image

তিনটি স্পেশাল ট্রেনের মেয়াদ সহ দুটি এক্সপ্রেসের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি, দৈনিক চলবে বিবেক এক্সপ্রেস

গুয়াহাটি, ২২ জুন (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করার লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে আগামী জুলাই-এর প্রথম সপ্তাহ থেকে তিন জোড়া স্পেশাল ট্রেনের পরিষেবা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এই ট্রেনগুলির যথাক্ৰমে ট্রেন নম্বর ০৫৬৩৬/০৫৬৩৫ গুয়াহাটি-শ্রী গঙ্গানগর-গুয়াহাটি উভয় দিক থেকে মোট ১৩টি করে ট্রিপের জন্য, ট্রেন নম্বর ০৫৯৩২/০৫৯৩১ ডিব্রুগড়-কলকাতা-ডিব্রুগড় এবং ট্রেন নম্বর ০৫৬৩৯/০৫৬৪০ শিলচর-কলকাতা-শিলচর এক সাথে উভয় দিক থেকে মোট ২৬টি করে ট্রিপের জন্য পরিষেবা অব্যাহত থাকবে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময় এবং স্টপেজ অনুযায়ী চলাচল করবে।

এছাড়া, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে দুই জোড়া এক্সপ্রেস ট্রেনের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ২২৫০৪/২২৫০৩ নম্বর ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস বর্তমানের পাঁচ দিন থেকে দৈনিক ভিত্তিতে এবং ট্রেন নম্বর ১৫৬১২/১৫৬১১ শিলচর-রঙিয়া-শিলচর এক্সপ্রেস বর্তমানের সপ্তাহে তিন দিন থেকে বৃদ্ধি হয়ে সপ্তাহে ছয় দিন করা হয়েছে।

সে অনুসারে ট্রেন নম্বর ০৫৬৩৬ গুয়াহাটি-শ্রী গঙ্গানগর স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক বুধবার ৩ জুলাই থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৬৩৫ শ্রী গঙ্গানগর-গুয়াহাটি স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক রবিবার ৭ জুলাই থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ট্রেন নম্বর ০৫৯৩২ ডিব্রুগড়-কলকাতা স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক শনিবার ৬ জুলাই থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৯৩১ কলকাতা-ডিব্রুগড় স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক রবিবার ৭ জুলাই থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

ট্রেন নম্বর ০৫৬৩৯ শিলচর-কলকাতা স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক বৃহস্পতিবার ৪ জুলাই থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নম্বর ০৫৬৪০ কলকাতা-শিলচর স্পেশাল-এর পরিষেবা প্রত্যেক শুক্রবার ৫ জুলাই থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

এছাড়া, ট্রেন নম্বর ২২৫০৪/২২৫০৩ ডিব্রুগড়-কন্যাকুমারী-ডিব্রুগড় বিবেক এক্সপ্রেস-এর ফ্রিকোয়েন্সি, যা আগে সপ্তাহে মাত্র পাঁচ দিন ছিল, এখন সংশ্লিষ্ট দিক থেকে যথাক্রমে ৮ এবং ১২ জুলাই থেকে দৈনিক ভিত্তিতে চলবে।

ট্রেন নম্বর ১৫৬১২/১৫৬১১ শিলচর-রঙিয়া-শিলচর এক্সপ্রেস-এর ফ্রিকোয়েন্সি, যা আগে সপ্তাহে তিন দিন ছিল, এখন যথাক্রমে ৮ এবং ৯ জুলাই থেকে উভয় দিক থেকে সপ্তাহে ছয় দিন চলবে। ট্রেনটি এই রুটের যাত্রীদের সুবিধার জন্য ২২টি কোচের সংশোধিত গঠনের সাথে চলাচল করবে। আজ শনিবার এক প্রেস বিবৃতিতে এ খবর জানিয়েছেন উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top