News Flash

  • Home
  • দেশ
  • বিবাদী বাগে একটি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড, দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন আয়ত্তে
Image

বিবাদী বাগে একটি পুরনো বাড়িতে অগ্নিকাণ্ড, দমকলের দীর্ঘ চেষ্টায় আগুন আয়ত্তে

কলকাতা, ২২ জুন (হি.স.): মহানগরীতে ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল বিবাদী বাগের ৫ নম্বর গার্স্টিন প্লেসের একটি পুরনো বাড়িতে। শনিবার ভোররাত সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে ওই বাড়িতে। আগুন লাগার পর ওই বাড়িটি থেকে মাঝেমধ্যেই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া যায়। বাড়িটির বয়স ১০০ বছরেরও বেশি হওয়ায় সেটির কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও, দমকল কর্মীদের দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে বলে জানা গিয়েছে।

৫ নম্বর গার্স্টিন প্লেসের ওই বাড়িতে আগুন লাগে ভোররাতে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দমকল বাহিনীকে রীতিমতো বেগ পেতে হয় আগুন নেভাতে। কাঠের আসবাব ঠাসা পুরনো বাড়ির তিনতলায় লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পর পর বিস্ফোরণের শোনা যায়। বাড়িটিতে প্রায় ২৫টি পরিবার থাকত বলে স্থানীয় সূত্রে খবর। আগুন লাগার পর তাদের বের করে আনা হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দমদকলকে খবর দেওয়ার পর অনেকটা দেরিতে আসে অগ্নিনির্বাপক ইঞ্জিন। স্থানীয়দের আশঙ্কা, বাড়িটি এতই পুরনো যে, যেকোনও সময়ই ভেঙে পড়তে পারে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top