News Flash

  • Home
  • দেশ
  • কাল্লাকুরিচিতে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৫৩, স্ট্যালিনকে তোপ পালানিস্বামীর
Image

কাল্লাকুরিচিতে বিষমদ কাণ্ডে মৃত্যু বেড়ে ৫৩, স্ট্যালিনকে তোপ পালানিস্বামীর

চেন্নাই, ২২ জুন (হি.স.): তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শনিবার সকাল পর্যন্ত মৃত্যু বেড়ে ৫৩-তে পৌঁছেছে। এদিন সকালে কাল্লাকুরিচি জেলা কালেক্টর এম এস প্রশান্ত বলেছেন, “চিকিৎসাধীন ১৯৩ জনের মধ্যে ১৪০ জন বর্তমানে নিরাপদ। অল্প কিছু মানুষ ভেন্টিলেটরে আছেন। এখনও পর্যন্ত মোট ৫৩ জনের মৃত্যু হয়েছে… এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার হয়েছে। মামলাটি তামিলনাড়ু পুলিশের সিবি সিআইডি শাখাকে দেওয়া হয়েছে।”

এদিকে, বিষমদ কাণ্ডে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনকে ফের আক্রমণ করলেন এআইএডিএমকে সাধারণ সম্পাদক ও বিরোধী দলনেতা ই কে পালানিস্বামী। তিনি শনিবার বলেছেন, “মন্ত্রী বলছেন, চিকিৎসার জন্য দেরিতে নিয়ে আসায় মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এর কারণ কী? সরকারই কারণ। প্রথম দিনই জেলা কালেক্টর অবৈধ অস্বীকার করেছিলেন।” পালানিস্বামী আরও বলেছেন, “স্পিকার এম. আপ্পাভু কাল্লাকুরিচি মদ ট্র্যাজেডি সম্পর্কে কথা বলতে সময় দেননি। সরকার এতটাই অলস। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, ৫৫ জন মারা গিয়েছে এবং ১৮৩ জন আক্রান্ত হয়েছে।”

Releated Posts

অযোধ্যা রামমন্দিরে অনুদান তছরুপ বিতর্ক: চম্পত রাইয়ের পদত্যাগ গ্রহণ, অন্তর্বর্তী প্রধান হিসেবে কৃষ্ণ মোহনের নিয়োগ; সব ধর্মীয় নিদর্শন নিরাপদ বলে ট্রাস্টের দাবি

অযোধ্যা, ৬ জুলাই (আইএএনএস) : অনুদান তছরুপের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জেরে অনুষ্ঠিত দীর্ঘ বৈঠকে শ্রী রাম…

ByBySandeep Biswas Jul 6, 2026

নিতিন নবীনের সরল জীবনযাপনের প্রশংসায় প্রধানমন্ত্রী, বিরোধীদের কটাক্ষ ঘিরে রাজনৈতিক তরজা তীব্র

নয়াদিল্লি, ৬ জুলাই (আইএএনএস): বিরোধীদের কটাক্ষ এবং তা ঘিরে রাজনৈতিক বাকযুদ্ধের মধ্যেই নরেন্দ্র মোদী বিজেপির জাতীয় সভাপতি নিতিন…

ByByNews Desk Jul 6, 2026

জয়পুরের সুমেল গ্রামে ‘সহকার বন’ প্রকল্পের সূচনা অমিত শাহের, সমবায় খাতের উন্নয়নে প্রতিশ্রুতির কথা জানালেন ভজনলাল শর্মা

জয়পুর, ৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ সোমবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে সমবায় মন্ত্রকের পঞ্চম প্রতিষ্ঠা…

ByByNews Desk Jul 6, 2026

পশ্চিমবঙ্গের তিন রাজ্যসভা আসনে ২৪ জুলাই উপনির্বাচন, ফল প্রকাশও সেদিনই

কলকাতা, ৬ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের শূন্য হওয়া তিনটি রাজ্যসভা আসনের উপনির্বাচন আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। ভোটগণনা ও…

ByByNews Desk Jul 6, 2026
Scroll to Top