News Flash

Image

খার্চি পূজার প্রস্তুতি শুরু

আগরতলা, ২১ জুন: পুরানো হাবিলিতে ঐতিহ্যবাহী খার্চি পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবছর ঐতিহ্যবাহী খার্চি পূজা ও মেলায় ব্যাপক সংখ্যক  ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে।  সেই লক্ষ্যকে সামনে রেখেই যাবতীয় প্রস্তুতি শুরু হয়েছে। 

আগামী ১৪ জুলাই থেকে খয়েরপুর পুরাতন আগরতলা চৌদ্দ দেবতা বাড়িতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী খার্চি পূজা। সাত দিন ব্যাপী চৌদ্দ দেবতার পূজা এবং খার্চি উৎসব চলবে ২০ জুলাই পর্যন্ত। ইতিমধ্যেই খার্চি উৎসবকে সামনে রেখে খয়েরপুরে পুরাতন আগরতলায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। 

বৃহস্পতিবার খার্চি উৎসব নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই বিষয়টি জানিয়েছেন উৎসব কমিটির চেয়ারম্যান খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী।বিধায়ক রতন চক্রবর্তী বলেন, খারচি উৎসবকে সামনে রেখে এদিন পশ্চিম জেলা প্রশাসনের অফিসে কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

এদিনের বৈঠকের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী। তাছাড়া, উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ড. বিশাল কুমার, অতিরিক্ত জেলাশাসক, জিরানিয়া মহাকুমা শাসক, পুরাতন আগরতলার ব্লক আধিকারিক সহ পুলিশ এবং সাধারণ প্রশাসনের অন্যান্য আধিকারিক। 

এদিন রতন চক্রবর্তী বলেন, এ বছর খারচি উৎসবে বার্তা রাখা হয়েছে ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও” । সাত দিন ব্যাপী এই উৎসবে মেলা কমিটি ১৫ হাজার গাছের চারা বিতরণ করবে। আমাদের সবুজ পৃথিবীকে বাঁচিয়ে রাখতে উৎসব মুহূর্তে জন সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া খার্চি পূজা এবং উৎসবে ৭ দিনব্যাপী আনন্দমেলার আয়োজন থাকবে। রাজ্যের ঐতিহ্যবাহী এই উৎসবে প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমবে বলে চেয়ারম্যান রতন চক্রবর্তী আশা ব্যক্ত করেছেন।

Releated Posts

নারী ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে ডাবল ইঞ্জিন সরকার: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩০ মে: নারী ক্ষমতায়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে কেন্দ্র ও রাজ্যের ডাবল ইঞ্জিন সরকার। সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক…

ByByReshmi Debnath May 30, 2026

আমবাসায় বলেরো-স্কুটির মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত দুই

নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৩০ মে: ধলাই জেলায় ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার ৮ নম্বর জাতীয় সড়কের নাইলাহাবাড়ি এলাকায় একটি…

ByByReshmi Debnath May 30, 2026

বন দপ্তরের উদ্যোগে ‘ এফআইজিএস’ প্ল্যাটফর্ম চালু, সরেজমিনে পর্যবেক্ষণ জোরদারে ৩০০ মোবাইল ডিভাইস বিতরণ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে: ত্রিপুরা সরকারের বন দপ্তর এবং ত্রিপুরা জাইকা প্রকল্প -এর উদ্যোগে শনিবার প্রজ্ঞা ভবনে…

ByByReshmi Debnath May 30, 2026

আগরতলায় সিআইটিইউ-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস পালন, শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে সরব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মে : সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ)-এর ৫৬তম প্রতিষ্ঠা দিবস শনিবার আগরতলার সিআইটিইউ…

ByByReshmi Debnath May 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top