News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে মৃত্যু হল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর
Image

অবশেষে মৃত্যু হল দুর্ঘটনায় আহত স্কুলছাত্রীর

আগরতলা, ২১ জুন : অবশেষে মৃত্যু হয়েছে ভয়ঙ্কর যান দুর্ঘটনায় আহত নবম শ্রেণীর ছাত্রী এলিনা দেববর্মার। মৃত ছাত্রীর পরিবারের সদ্যসরা থানায় লিখিত মামলা দায়ের করেছেন।


প্রসঙ্গত, গত মঙ্গলবার রাজধানীর আশরাফুল এলাকায় বাইক এবং মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এর ফলে বাইকে থাকা বাইক চালক তথা ছাত্র কিং দেববর্মা এবং নবম শ্রেণীর ছাত্রী এলিনা দেববর্মা গুরুতরভাবে আহত হয়। তাদের রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে, প্রত্যক্ষদর্শীরা জিবিপি হাসপাতালে স্থানান্তর করেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, একজন স্কুল ছাত্র এবং ছাত্রীকে এদিন জিবিপি হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে মেয়েটির অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। দুজনেই চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে রয়েছিলেন। আজ চিকিত্সাধীন অবস্থায় এলিনা দেববর্মা মৃত্যুর কুলে ঢলে পড়েন।

অপরদিকে মেয়ের বাবা জানিয়েছিলেন, তিনি টিএসআর হিসেবে কর্মরত। এলিনা দেববর্মা এদিন দুপুরে তার কাকার বাড়িতে এসেছিল। পরিবারের সদ্যসরা থানায় লিখিত মামলা দায়ের করেছেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top