ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয় বিলোনিয়ার। তাও শক্তিশালী ধর্মনগর কে হারিয়ে। ৮ উইকেটের বিশাল ব্যবধানে। প্রথম ম্যাচে গন্ডাছড়া কে পাঁচ উইকেটে হারিয়ে বিলোনিয়ার ছেলেরা মনোবল বাড়িয়ে, আজ মঙ্গলবার ধর্মনগরকে ৮ উইকেটে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখে সেমিফাইনালের পথে দলকে আরও একধাপ এগিয়ে রেখেছে। গ্রুপ বি-তে বিলোনিয়া আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। সাব্রুম এর ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে সকাল ৯ টায় ম্যাচ শুরুতে টস জিতে বিলোনিয়া প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ধর্মনগর তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি। ২৩.১ ওভার খেলে ৭১ রানেই ইনিংস শেষ করে ফেলে। দলের পক্ষে ধানবীর সিং এর সর্বাধিক ২০ রান ছাড়া আর কেউ তেমন রান সংগ্রহে সাফল্য পায়নি। বিলোনিয়ার অর্ঘ্য ধর ২৪ রানে তিনটি ও গোবিন্দ রায় দুই রানে এবং সাগর ভৌমিক ২২ রানে দুটি করে উইকেট তুলে নেয়। পাল্টা ব্যাট করতে নেমে বিলোনিয়ার প্রারম্ভিক ব্যাটসম্যানরা নয় ওভার খেলেই জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয় স্রেফ দুই উইকেট হারিয়ে। তন্ময় দাস ১৫ বল খেলে একটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ৩২ রান সংগ্রহ করে একাই যেন দলকে জয় এনে দেয়। এছাড়া প্রীতম দাসের ১৯ রান ও প্রাঞ্জল দেবের ১৩ রান উল্লেখ করার মতো। বোলার অর্ঘ্য ধর পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

ধর্মনগরকে হারিয়ে জয়ের ধারাঅক্ষুণ্ন রেখে গ্রুপ শীর্ষে বিলোনিয়া
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…


















