News Flash

  • Home
  • দেশ
  • কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃতদের নাম প্রকাশ, দুর্ঘটনাস্থলে রেলের সেফটি কমিশনার
Image

কাঞ্চনজঙ্ঘা ট্রেন দুর্ঘটনায় মৃতদের নাম প্রকাশ, দুর্ঘটনাস্থলে রেলের সেফটি কমিশনার

কলকাতা, ১৮ জুন (হি.স.): কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় ৯ মৃতের নাম ও পরিচয় প্রকাশ করল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। ময়নাতদন্তের পর সেই তালিকা প্রকাশ করা হয়। মৃতেরা হলেন, সালেব সুব্বা (৩৬), বিউটি বেগম (৪১), আশিস দে (৪৭), শুভজিৎ মালি (৩৩), অনিল কুমার (৪৬), শঙ্কর মোহন দাস (৬৩)। অপরদিকে ৪ জনের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

এদিকে, মঙ্গলবার ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করলেন রেলওয়ে সেফটি কমিশনার জে কুমার গর্গ। মঙ্গলবার নির্মলজোত যান তিনি। সেখানে বর্তমানে লাইন মেরামতির কাজ চলছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় মঙ্গলবারই মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১০। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেল ছ’বছরের শিশু। তার বাবা-মাও হাসপাতালে ভর্তি। শিশুটির নাম স্নেহা মণ্ডল। মালদার বাসিন্দা। সোমবার সে বাবা-মায়ের সঙ্গে সওয়ার ছিল আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সেই ট্রেনটিকেই ফাঁসিদেওয়ার রাঙাপানি স্টেশনের কাছে পিছন থেকে ধাক্কা দেয় মালগাড়ি।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top