News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে বন্যার জলে পড়ে মৃত্যু ব্যক্তির, ভাসছে শিরিসপুরের বহু বসতবাড়ি, স্কুল, পুলিশ ফাঁড়ি
Image

হাইলাকান্দিতে বন্যার জলে পড়ে মৃত্যু ব্যক্তির, ভাসছে শিরিসপুরের বহু বসতবাড়ি, স্কুল, পুলিশ ফাঁড়ি

হাইলাকান্দি (অসম), ১৮ জুন (হি.স.) : হাইলাকান্দিতে বন্যার জলে পড়ে জনৈক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিকে জনৈক নিতাই শব্দকর বলে পরিচয় পাওয়া গেছে। ঘটনা হাইলাকান্দি জেলার অন্তর্গত শিরিসপুরের মোহনটিলা গ্রামে সংঘটিত হয়েছে।

সপ্তাখানেক ধরে গোটা অসমের সঙ্গে হাইলাকান্দি জেলায়ও প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। ফলে বিভিন্ন এলাকা বন্যার জলে ভাসছে। জেলার সরসপুর এলাকার বিস্তীর্ণ অঞ্চল বন্যার কবলে পড়েছে। বসতবাড়ির পাশাপাশি বহু বিদ্যালয় এবং পুলিশ ফাঁড়ি ভাসছে বন্যার জলে।
সরসপুর ক্লাস্টারের অধীনে প্ৰায় ১৩টি বিদ্যালয় রয়েছে। তার মধ্যে আটটি বিদ্যালয়ে যাওয়ার পথ জলের তলায় চলে যাওয়ায় শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা যেতে পারছে না। ফলে ওই সব বিদ্যালয় বন্ধ হয়ে গেছে। এদিকে তিনটি বিদ্যালয়ে পাঠদান চললেও দুটি বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে।

আশিয়ালি বিলের জলে ডুবে গেছে বিস্তীর্ণ অঞ্চল। শনবিল এবং হাইলাকান্দি জেলার একমাত্ৰ পূর্ত সড়কও জলমগ্ন। ফলে হাইলাকান্দি জেলার সঙ্গে শনবিল এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অন্যদিকে হাইলাকান্দির শিরিসপুর পুলিশ ফাঁড়িও জলের ওপর ভাসছে। তাই একটি ক্লাবঘরে অস্হায়ী পুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top