News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • তিনসুকিয়ায় গাড়ির ভিতরে উদ্ধার যুবকের মৃতদেহ, অতিমাত্রায় মাদক নেওয়ার সন্দেহ
Image

তিনসুকিয়ায় গাড়ির ভিতরে উদ্ধার যুবকের মৃতদেহ, অতিমাত্রায় মাদক নেওয়ার সন্দেহ

তিনসুকিয়া (অসম), ১৮ জুন (হি.স.) : উজান অসমের তিনসুকিয়ায় একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয়েছে জনৈক যুবকের মৃতদেহ। নিহত যুবককে জাগুনের বাসিন্দা বিপ্লব দেউরি বলে শনাক্ত করেছে পুলিশ। তার মৃত্যুর জন্য অতিমাত্রায় মাদক নেওয়ার সন্দেহ করা হচ্ছে।

আজ মঙ্গলবার তিনসুকিয়া শহরে মিশনপাড়ায় রামকৃষ্ণ সেবা সমিতির সামনে পার্ক করা অরুণাচল প্রদেশের রেজিস্ট্রিকৃত এআর ১২ ৩৪৭১ নম্বরের একটি চার চাকার গাড়ির ভিতরে বিপ্লব দেউরির মৃতদেহ উদ্ধার হয়েছে।

গাড়ির ভেতরে লাশ দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ প্রাথমিক এনকুয়েস্ট করে যুবকের মৃত্যুদেহের ময়না তদন্ত করতে সিভিল হাসপাতালে পাঠিয়ে গাড়িটিকে নিজেদের জিম্মায় নিয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের সন্দেহ, অতিরিক্ত মাদক নেওয়ায় বিপ্লবের মৃত্যু হতে পারে, কারণ পারিপার্শ্বিক পরিস্থিতি সেদিকে ইঙ্গিত করছে। পুলিশের তদন্তকারী অফিসার বলেন, গাড়ির ভিতরে মৃতদেহের কাছে একটি ব্যাগ পাওয়া গেছে। ব্যাগ থেকে মাদকদ্রব্য সহ একটি সিরিঞ্জ উদ্ধার হওয়ায় এই সন্দেহ হচ্ছে।

Releated Posts

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরে মাদকচক্রের অর্থ মায়ানমারে পাঠানোর অভিযোগে গ্রেফতার মহিলা, সীমান্ত নিরাপত্তা খতিয়ে দেখলেন ডিজিপি

ইম্ফল, ২৫ জুলাই (আইএএনএস): মণিপুরের চুরাচাঁদপুর জেলায় মাদক পাচারচক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনদের কাছে মায়ানমারে বিপুল পরিমাণ অর্থ পাঠানোর…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top