News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাফলঙে রবিবারের বদলে প্রত্যেক সোমবার বাজারহাট–বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ পুরপর্ষদকে পুনর্বিবেচনার দাবি জেলা কংগ্রেসের
Image

হাফলঙে রবিবারের বদলে প্রত্যেক সোমবার বাজারহাট–বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ পুরপর্ষদকে পুনর্বিবেচনার দাবি জেলা কংগ্রেসের

হাফলং (অসম), ১৮ জুন (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে রবিবারের বদলে প্রত্যেক সোমবার বাজারহাট, বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হাফলং পুরপর্ষদের জারিকৃত নির্দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট মহলে।

গত ১৫ জুন এ ব্যাপারে এক নির্দেশিকা জারি করেছিল হাফলং পুরপর্ষদ। ওই নির্দেশিকায় সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। হাফলং পুরপর্ষদের এই নির্দেশের তীব্র বিরোধিতা করে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের সঙ্গে ডিমা হাসাও জেলা কংগ্রেস সরব হয়েছে।

আজ মঙ্গলবার হাফলং রাজীব ভবনে ডিমা হাসাও জেলা কংগ্রেসের সহ-সভাপতি কালিজয় সেঙ্গইয়ং এক সাংবাদিক সম্মেলন করে হাফলং পুরপর্ষদের এই নির্দেশের তীব্র বিরোধিতা করেন। তিনি রবিবারের বদলে সোমবার হাফলঙে বাজারহাট ও সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ পুনর্বিবেচনা করতে হাফলং পুরপর্ষদ কর্তৃপক্ষের কাছে আহ্বান জানান।

কালিজয় সেঙ্গইয়ং বলেন, রবিবারের বদলে যদি সোমবার সপ্তাহের প্রথম দিন বাজারহাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকে, তা-হলে অফিস-আদালতে যাতায়াতকারী সাধারণ মানুষ সহ গ্রামঞ্চল থেকে বিভিন্ন কাজে আগত মানুষজনকে ব্যাপক সমস্যায় পড়তে হবে। তাই বাজারহাট ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলি রবিবার বন্ধ রাখা উচিত।

তিনি বলেন, বর্তমানে হাফলঙে সাপ্তাহিক হাটবার হচ্ছে শনি ও রবিবার। তবে এই সাপ্তাহিক হাটবার বুধ ও শনিবার করার জন্য আহ্বান জানিয়েছেন ডিমা হাসাও জেলা কংগ্রেসের সহ-সভাপতি কালিজয়।

আজকের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে কালিজয় সেঙ্গইয়ঙের সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা অবাস্টিং পাচুয়াং, অরিপম বডো প্রমুখ।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ছয় নাগা গ্রামবাসী হত্যার প্রতিবাদে মণিপুরে বন্‌ধ, কুকি জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি ইউএনসি-র

ইম্ফল, ১১ জুন (আইএএনএস): ছয় নাগা সাধারণ নাগরিককে অপহরণ ও হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়ে ডাকা ২৪ ঘণ্টার সর্বাত্মক…

ByByNews Desk Jun 11, 2026

মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে

ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…

ByBySandeep Biswas Jun 10, 2026

ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের

শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top