News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ নেই : আশিস
Image

ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ নেই : আশিস

আগরতলা, ১৮ জুন: ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত পরিবেশ নেই। গত পঞ্চায়েত নির্বাচনে ৯০ শতাংশ আসনে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছিলেন। আজ প্রদেশ কংগ্রেস ভবনের বৈঠকে এমনটাই অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা।

আজ প্রদেশ কংগ্রেসের বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ সহ জেলা সভাপতি ও বিভিন্ন সংগঠনের পদাধিকারীদের নিয়ে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে দলীয় কৌশল নিয়ে প্রদেশ কংগ্রেস ভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী সাহা বলেন, গত পঞ্চায়েত নির্বাচনে ভয় ভীতি সন্ত্রাসে বিরোধীদের মনোনয়ন জমা করতে বাধা সৃষ্টি করা হয়েছিল। এরফলেই তাদেট জয় এসে ছিল। এদিন তিনি বলেন, নির্বাচন কমিশনের নিকট কংগ্রসের তরফ থেকে প্রার্থীদের অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা এবং বিভিন্ন ভোট কেন্দ্রে প্যারা মিলিটারি ফোর্স দিয়ে যেন নির্বাচন সম্পন্ন করা হয় সেই দাবি জানানো হয়েছে। 

তাঁর কথায়, পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ করতে প্রদেশ কংগ্রেস প্রস্তুত। বামফ্রন্টের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আজকের এই বৈঠকে সিদ্ধান্ত হলে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top