News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটে হেরে পিছিয়ে সোনামুরা জয় দিয়ে এলিট লীগ সূচনা কমলপুরের
Image

রাজ্য ক্রিকেটে হেরে পিছিয়ে সোনামুরা জয় দিয়ে এলিট লীগ সূচনা কমলপুরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শুরু কমলপুরের। যদিও গ্রুপ লীগ। চারদলীয় গ্রুপে আপাতত শীর্ষে। গ্রুপের প্রথম ম্যাচ বৃষ্টি ও মন্দ পরিস্থিতির কারণে পরিত্যক্ত ঘোষণা হওয়ায় রবিবারে কমলপুরকে প্রথম ম্যাচে প্রথম জয় সেমিফাইনালের লক্ষ্যে এক ধাপ এগিয়ে রেখেছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট মিট এলিট টুর্নামেন্টের বি গ্রুপের দ্বিতীয় খেলায় আজ, রবিবার কমলপুর ৭১ রানের বড় ব্যবধানে সোনানুরা-কে পরাজিত করেছে। আগরতলার এমবিবি স্টেডিয়ামে খেলা। পরিস্থিতি প্রতিকূলতার কারণে খেলা শুরু হতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ২২ করা হয়। বেলা দেড়টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে সোনামুরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে কমলপুর সীমিত ২২ ওভারে নয় উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে দলের পক্ষে জয়দীপ বণিকের সর্বাধিক ২৬ রান, রিমন দেববর্মার ২৩ রান এবং প্রদীপ দাসের ১৮ রান উল্লেখযোগ্য। সোনামুড়ার অমরেশ দাস ৩২ রানে তিনটি, রায়হান আহমেদ আরমান ২৩ রানে দুইটি এবং রমেশ দেববর্মা একটি উইকেট পেয়েছে। ‌ পাল্টা ব্যাট করতে নেমে সোনামুড়ার ব্যাটার্সরা চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। উইকেট রক্ষক উত্তম দে সর্বাধিক ১৬ রান পায়। অন্য কারোর ব্যাট থেকেই তেমন রান আসেনি। ১৩.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়।‌ উইকেট রক্ষক উত্তম দে-র ১৬ রান একমাত্র উল্লেখ করার মতো। কমলপুরের বোলার আব্দুল কালাম ও প্রদীপ দাস ছয় করে রান দিয়ে দুজনেই তিনটি করে নেয়। এছাড়া, তপায়ন রায় ৪ রানে ও বাপ্পা শুক্ল বৈদ্য ২২ রানে দুটি করে উইকেট তুলে নেয়। ব্যাটে-বলে তথা দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে প্রদীপ দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top