ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় দিয়ে লীগ অভিযান শুরু কমলপুরের। যদিও গ্রুপ লীগ। চারদলীয় গ্রুপে আপাতত শীর্ষে। গ্রুপের প্রথম ম্যাচ বৃষ্টি ও মন্দ পরিস্থিতির কারণে পরিত্যক্ত ঘোষণা হওয়ায় রবিবারে কমলপুরকে প্রথম ম্যাচে প্রথম জয় সেমিফাইনালের লক্ষ্যে এক ধাপ এগিয়ে রেখেছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র স্টেট মিট এলিট টুর্নামেন্টের বি গ্রুপের দ্বিতীয় খেলায় আজ, রবিবার কমলপুর ৭১ রানের বড় ব্যবধানে সোনানুরা-কে পরাজিত করেছে। আগরতলার এমবিবি স্টেডিয়ামে খেলা। পরিস্থিতি প্রতিকূলতার কারণে খেলা শুরু হতে অনেকটা সময় অপেক্ষা করতে হয়েছে বলে ওভার সংখ্যা কমিয়ে ২২ করা হয়। বেলা দেড়টা নাগাদ ম্যাচ শুরুতে টস জিতে সোনামুরা প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর আমন্ত্রণ পেয়ে কমলপুর সীমিত ২২ ওভারে নয় উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে দলের পক্ষে জয়দীপ বণিকের সর্বাধিক ২৬ রান, রিমন দেববর্মার ২৩ রান এবং প্রদীপ দাসের ১৮ রান উল্লেখযোগ্য। সোনামুড়ার অমরেশ দাস ৩২ রানে তিনটি, রায়হান আহমেদ আরমান ২৩ রানে দুইটি এবং রমেশ দেববর্মা একটি উইকেট পেয়েছে। পাল্টা ব্যাট করতে নেমে সোনামুড়ার ব্যাটার্সরা চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয়। উইকেট রক্ষক উত্তম দে সর্বাধিক ১৬ রান পায়। অন্য কারোর ব্যাট থেকেই তেমন রান আসেনি। ১৩.৩ ওভার খেলে সবকটি উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। উইকেট রক্ষক উত্তম দে-র ১৬ রান একমাত্র উল্লেখ করার মতো। কমলপুরের বোলার আব্দুল কালাম ও প্রদীপ দাস ছয় করে রান দিয়ে দুজনেই তিনটি করে নেয়। এছাড়া, তপায়ন রায় ৪ রানে ও বাপ্পা শুক্ল বৈদ্য ২২ রানে দুটি করে উইকেট তুলে নেয়। ব্যাটে-বলে তথা দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে প্রদীপ দাস পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

রাজ্য ক্রিকেটে হেরে পিছিয়ে সোনামুরা জয় দিয়ে এলিট লীগ সূচনা কমলপুরের
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















