News Flash

  • Home
  • দিনের খবর
  • খড়িবাড়িতে জাতীয় সড়কে দুটি ট্রাকের সংঘর্ষ, জখম ৩
Image

খড়িবাড়িতে জাতীয় সড়কে দুটি ট্রাকের সংঘর্ষ, জখম ৩

খড়িবাড়ি, ১৬ জুন (হি. স.) : ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি সংলগ্ন এলাকায় ৩২৭ নম্বর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জখম হয়েছেন তিনজন।

জানা গিয়েছে, শনিবার গভীর রাতে শিলিগুড়ি-বিহারগামী জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার জেরে ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ট্রাক দুটির ভিতরেই আটকে পড়েন চালকরা। স্থানীয়রাই এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছোয় পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ এবং নকশালবাড়ি দমকল। ট্রাকচালকদের উদ্ধার করে প্রথমে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জখমদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। এদিকে, খবর পেয়েও নির্দিষ্ট সময়ে অ্যাম্বুল্যান্স না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top