News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোটা রাজ্যব্যাপী বিশেষ কাউন্সিলিং – এর আয়োজন মহিলা কমিশনের  
Image

গোটা রাজ্যব্যাপী বিশেষ কাউন্সিলিং – এর আয়োজন মহিলা কমিশনের  

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৪ জুন: মহিলাদের বিভিন্ন সমস্যা খতিয়ে দেখতে এবং কাউন্সিলিং এর লক্ষ্যে মহিলা কমিশন আগরতলা শহরের গন্ডি পার হয়ে বিভিন্ন জেলা সদরে কাউন্সিলিং করার উদ্যোগ গ্রহণ করেছে। এর অঙ্গ হিসেবে ১৪ এবং ১৫ জুন ধর্মনগরের সার্কিট হাউসে মহিলা কমিশনের কাউন্সিলিং শুরু হয়েছে।

এই কাউন্সেলিং-এ উপস্থিত রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝরনা দেববর্মা, রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মধুমিতা চৌধুরী, মহিলা কমিশন বোর্ডের সদস্য রত্না দেবনাথ কর, নমিতা দেববর্মা এবং অনিতা দাস সহ বিভিন্ন পর্যায়ের আধিকারিকরা উপস্থিত ছিলেন।

প্রাকৃতিক দুর্যোগের জন্য সকাল ১১ টা থেকে কাউন্সেলিং শুরু হওয়ার কথা সেখানে কাউন্সিলিং শুরু হয় সকাল সাড়ে ১১টায়।  ১৫ জুন ১৫- ২০টি কাউন্সেলিং এর কেস রয়েছে। মানুষ দলে দলে এই কাউন্সিলিং এর অনুষ্ঠানে যোগদান করছে।

ঝরনা দেববর্মা জানান ত্রিপুরা রাজ্যের আনাচে-কানাচে মহিলাদের অনেক সমস্যা রয়েছে। এগুলি নিরসনে মহিলা কমিশন এগিয়ে এসেছে। শুধুমাত্র রাজ্যে আগরতলাতে একটি অফিস রয়েছে মহিলা কমিশনের। এই অফিসের মাধ্যমে সারা রাজ্যের কাউন্সিলিং করা সম্ভব নয়। তাই কয়েকদিন আগে দক্ষিণ জেলাতে কাউন্সিলিংয়ের অনুষ্ঠান হয়ে গেছে। এখন চলছে উত্তর জেলাতে।

তিনি মহিলা কমিশনের দায়িত্বভার গ্রহণ করার পর দেখতে পেয়েছেন রাজ্যে অনেক মহিলা রয়েছে যাদের সমস্যা সমাধানের জন্য মহিলা কমিশনের একান্ত দরকার। এই ভাবনা থেকে মানুষের বিশেষ করে মহিলাদের সমস্যা নিরসনে এই ভাবে রাজ্যের আনাচে-কানাচে কাউন্সেলিং চলছে।

আগামীকাল উত্তর জেলার পানিসাগর মহকুমায় একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে এবং রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন হওয়ার সুবাদে তিনি সেখানে যোগদান করবেন। সে অনুষ্ঠানে ৪০০ থেকে ৫০০ মহিলাকে এবং ছাত্রীদের আসার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। মহিলা সংক্রান্তকে যেভাবে বৃদ্ধি পাচ্ছে কাউন্সিলিংই পারে তাদের সমস্যা সমাধান করতে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top